admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৫ জুলাই, ২০২০ ৮:৩৫ পূর্বাহ্ণ
বিএসএমএমইউ’র প্রক্টর মামলায় অপরাজিতার শারমিন গ্রেপ্তার। শারমিন জাহান জানা যায়, বিএসএমএমইউ’র প্রক্টর বাদী হয়ে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর শাহবাগ থানায় মামলাটি দায়ের করেন। ওই মামলায় আজ তাকে গ্রেপ্তার করা হলো।
এর আগে মামলার বিষয়টি নিশ্চিত করে করে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান বলেন, করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে বিএসএমএমইউ হাসপাতালে নকল ‘এন ৯৫’ মাস্ক সরবরাহের অভিযোগে ‘অপরাজিতা ইন্টারন্যাশনালে’র স্বত্বাধিকারী শারমিন জাহানের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। এ বিষয়ে পুলিশ তদন্ত করছে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল
মামলার বিষয়ে বিএসএমএমইউ কর্তৃপক্ষ জানায়, করোনাভাইরাস পরিস্থিতির মধ্যে বিএসএমএমইউ হাসপাতালের করোনা ইউনিটে এন-৯৫ মাস্ক সরবরাহের কাজ দেওয়া হয় অপরাজিতা ইন্টারন্যাশনাল নামের একটি দেশি কোম্পানিকে। কিন্তু প্রতিষ্ঠানটি চীনের ‘থ্রিএম কোম্পানর লোগো বসিয়ে নকল ‘এন৯৫’ মাস্ক সরবরাহ করে।
এ ঘটনায় প্রথমে প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী শারমিন জাহানকে কারণ দর্শানোর নোটিশ দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। পাশপাশি বিষয়টি তদন্ত করার জন্য তিন সদস্যের একটি কমিটিও গঠন করে। পরে গতকাল বৃহস্পতিবার তার বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা দায়ের করা হয়।
অপরাজিতা ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী শারমিন জাহান দীঘদিন ধরে ক্ষমতাসীন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন বলে জানা গেছে। সর্বশেষ তিনি দলটির মহিলা ও শিশু বিষয়ক কেন্দ্রীয় উপকমিটিতে ছিলেন বলে জানা যায়।