admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি, ২০২০ ১২:২৩ অপরাহ্ণ
জরুরি বৈঠকে বসছে বিএনপির স্থায়ী কমিটি। আজ বুধবার সন্ধ্যায় গুলশানস্থ বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। বিষয়টি মানবজমিনকে নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শায়রুল কবির খান।
তিনি জানান, আজ সন্ধ্যা ৬ টা ৩০ মিনিটে গুলশানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে বেগম খালেদা জিয়ার মুক্তি ও দেশের সমসাময়িক রাজনৈতিক ইস্যু নিয়ে আলোচনা হতে পারে।