admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৭ ডিসেম্বর, ২০২০ ৭:৫৯ পূর্বাহ্ণ
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন ইসি নির্লজ্জ, বেশরম, বেহায়া। বিএনপি মহাসচিব বলেছেন পুরো নির্বাচনী ব্যবস্থাটাকেই নির্বাসনে পাঠিয়ে দিয়েছে আমাদের নির্বাচন কমিশন। সঙ্গত কারণেই মানুষ তাদের ধিক্কার জানাচ্ছে। কিন্তু এ নিয়ে তাদের কোনো ভ্রুক্ষেপ আছে বলে মনে হয় না। নির্বাচন কমিশনকে নিয়ে মানুষ আজকাল হাসাহাসি করে, তারপরও তারা পদত্যাগ করবে না। এই ইসি নির্লজ্জ, বেশরম, বেহায়া।
তিনি বলেন- অনেকে আমাদেরকে প্রশ্ন করে, এমন নির্বাচন কমিশনের অধীনে নির্বাচনে যাচ্ছেন কেন? আমরা বলতে চাই, মুমূর্ষু গণতন্ত্রকে বাঁচিয়ে রাখার শেষ প্রয়াস হিসেবে আমরা নির্বাচনে অংশগ্রহণ করছি। এই আজ্ঞাবহ নির্বাচন কমিশনের মাধ্যমে আওয়ামী লীগ মানুষের ভোটাধিকার চুরি করে নিয়ে গেছে। সেটা উদ্ধার করে লক্ষ্যেই আমরা নির্বাচনে অংশ নিচ্ছি।
একাদশ জাতীয় সংসদের দুই বছর পূর্তি হচ্ছে আগামী ৩০ ডিসেম্বর। বিএনপি দিনটিকে ‘ভোটাধিকার হত্যা দিবস’ হিসেবে পালন করবে। মির্জা ফখরুল বলেন, শুধু বাংলাদেশের মানুষ নয়, সারা পৃথিবী জানে, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর নয়, মূলত ভোট হয়েছিল ২৯ ডিসেম্বর রাতে। আওয়ামী লীগ রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে মানুষের ভোট ডাকাতি করে নিয়ে গেছে।