admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২ অক্টোবর, ২০১৯ ১:৫৮ পূর্বাহ্ণ
রাজিউর রহমান জেহাদ রাজু,বালিয়াডাঙ্গী, ঠাকুরগাঁও প্রতিনিধি: বৃহস্পতিবার বালিয়াডাঙ্গী উপজেলার মানবকল্যাণ পরিষদের বাস্তবায়নে রোড শো অনুষ্ঠিত হয়। রোড শোতে ঠাকুরগাঁও থেকে রানীশংকৈল হয়ে বালিয়াডাঙ্গীতে এসে রোড শোটি শেষ হয়। নেটস বাংলাদেশ এর সহযোগিতায় মানবকল্যাণ পরিষদের বাস্তবায়নে মাদকমুক্ত বাংলাদেশ গড়ি, সংন্ত্রাস মুক্ত বাংলাদেশ গড়ি এই প্রতিপাদ্যগুলি সামনে নিয়েই এই রোড শো অনুষ্ঠানে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গী উপজেলা চেয়ারম্যান আলী আসলাম জুয়েল, সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল আলম সুমন, ভাইস চেয়ারম্যান মাজেদুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া পারভীন, বালিয়াডাঙ্গী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি রাজিউর রহমান জেহাদ রাজু, মানবকল্যাণ পরিষদের লিটনসহ এনজিওর সকল কর্মীবৃন্দ ও সকল অফিসার বৃন্দ সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।