হোম
অপরাধ

বাংলাদেশের রাজধানী ঢাকার কামরাঙ্গির চরে কিশোরীকে গণধর্ষণের ঘটনায় গ্রেফতার ৫

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১১ জানুয়ারি, ২০২০ ১১:০৫ পূর্বাহ্ণ

Rep-mknewsbd

ফাইল ছবি

কামরাঙ্গির চর এলাকায় ১৩ বছর বয়সী এক কিশোরীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ধর্ষণের ঘটনার রেশ কাটতে না কাটতেই কামরাঙ্গির চর এলাকায় ১৩ বছর বয়সী এক কিশোরীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। মেয়েটি এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ‘ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে’ ভর্তি আছে। পুলিশ বলছে ওই মেয়েটিকে রাস্তা থেকে পাশের একটি নির্মাণাধীন ভবনে নিয়ে গিয়ে ধর্ষণ করে পাঁচ যুবক। অভিযুক্ত ছয়জনের মধ্যে ইতোমধ্যে পাঁচজনকে আটক করার কথা জানিয়েছেন কামরাঙ্গির চর থানার ওসি এবিএম মশিউর রহমান। তার দাবি, প্রত্যেকেই ধর্ষণের সঙ্গে তাদের সংশ্লিষ্টতার অভিযোগ স্বীকার করেছে।

মি. রহমান বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় মেয়েটি কামরাঙ্গির চরে বড় রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় তাকে তার এক বান্ধবী পাশের একটি নির্মাণাধীন ভবনে নিয়ে যায়। সেখানে ওই পাঁচজন যুবক তাকে ধর্ষণ করে। ওইদিন রাতে ভুক্তভোগীর মা মেয়েটির বান্ধবীসহ ছয়জনের বিরুদ্ধে কামরঙ্গির চর থানায় একটি মামলা দায়ের করেন। পরে পুলিশ ঘটনাস্থলে যায় এবং ভিক্টিমের জবানবন্দি নিয়ে তার চিকিৎসার জন্য রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠিয়ে দেয়।ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ। প্রমাণ সংগ্রহে সময় লাগবে মেয়েটির চিকিৎসা চলছে এবং তার অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন ঢাকা মেডিকেলের পরিচালক এ কে এম নাসিরুদ্দিন। ধর্ষণের আলামত সংগ্রহে মেডিকেলের ফরেনসিক বিভাগ কাজ করছে বলেও জানান তিনি।

মি. নাসিরুদ্দিন বলেন, “ভিক্টিমের প্রয়োজনীয় সব চিকিৎসা আমরা শুরু করেছি। তার অবস্থা স্টেবল আছে। এছাড়া পরবর্তীতে এই ঘটনাটিকে ধর্ষক হিসেবে প্রমাণ করার জন্য আমাদের যে আলামতগুলো সংগ্রহ করার দরকার, সেগুলো সব করা হয়েছে। এছাড়া ভিক্টিমের অন্যান্য মেডিকেল পরীক্ষা এবং ফরেনসিক পরীক্ষাসহ বিভিন্ন মাইক্রো বায়োলজিক্যাল পরীক্ষা চলছে বলে জানান তিনি। আগামীকাল (শনিবার) ঢাকা মেডিকেলের ফরেনসিক বিভাগের প্রাথমিক প্রতিবেদন দেয়ার কথা রয়েছে। ধর্ষণ প্রমাণে প্রাথমিক যে কয়েকটি পরীক্ষার প্রয়োজন সেটা সাধারণত দুই একদিনের মধ্যে তৈরি হয়ে যায়। কিন্তু এটা যেহেতু গণধর্ষণের অভিযোগ, অর্থাৎ একাধিক ব্যক্তি জড়িত সেক্ষেত্রে ডিএনএ পরীক্ষার পাশাপাশি আরও কিছু পরীক্ষার প্রয়োজন যাতে ১৫ থেকে ২০ দিন সময় লাগে। তবে ওই পূর্ণাঙ্গ রিপোর্ট আদালতে সবচেয়ে শক্তিশালী বৈজ্ঞানিক প্রমাণ হিসেবে কাজ করে বলে জানান মি. নাসিরুদ্দিন। সেই রিপোর্ট তৈরির কাজ চলছে বলে তিনি জানিয়েছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ধর্ষণের ঘটনায় সাধারণ শিক্ষার্থীদের প্রতিবাদ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ধর্ষণের ঘটনায় সাধারণ শিক্ষার্থীদের প্রতিবাদ।

ধর্ষণের ঘটনা প্রতিহত করা যাচ্ছে না কেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ধর্ষণের ঘটনার রেশ কাটতে না কাটতেই এমন আরেকটি ধর্ষণের ঘটনায় ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে জনমনে।মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্র (আসক) এর হিসাব অনুযায়ী, ২০১৯ সালে এক হাজার ৪১৩জন নারী ধর্ষণের শিকার হয়েছেন৷ ২০১৮ সালে এই সংখ্যা ছিল ৭৩২জন ৷ অর্থাৎ, এক বছরের ব্যবধানে ধর্ষণের ঘটনা বেড়েছে দ্বিগুণ যা ভয়াবহ বলে উল্লেখ করেছে সংস্থাটি ৷ এমন অবস্থায় অপরাধীদের বিচারের আওতায় আনার পাশাপাশি সামাজিক পরিবর্তনের ওপর জোর দিয়েছেন ধর্ষণবিরোধী আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট মারজিয়া প্রভা।মূলত তিনটি কারণে ধর্ষণ প্রতিহত করা যাচ্ছে না বলে তিনি উল্লেখ করেন।

প্রথমত, বাংলাদেশের পুরুষতান্ত্রিক সংস্কৃতি সমাজের প্রতিটি ক্ষেত্রে স্পষ্ট। সেখানে নারীকে দুর্বল ও অক্ষম ভাবা হয় যা ধর্ষণের মনস্তত্ব গড়ে তোলে।
দ্বিতীয়ত, দেশের ভঙ্গুর অর্থনৈতিক ব্যবস্থা এবং অর্থনৈতিক বৈষম্য। এই বৈষম্য সমাজের বিশাল একটি অংশকে বিকাশ হওয়ার সুযোগ দেয় না। ফলে নৈতিক অবক্ষয় হয়, যা ধর্ষণের অন্যতম কারণ। তৃতীয়ত, দেশের বিচারহীনতার সংস্কৃতি- দেশে এতো ধর্ষণের ঘটনা ঘটে, বেশিরভাগের কোন বিচার হয় না। তখন ধর্ষকরা পার পেয়ে যায়। মিস প্রভা বলেন, আমাদের সমাজের সব প্রতিষ্ঠানের উপাদানগুলোর মধ্যেই ধর্ষণ লুকিয়ে আছে। সবচেয়ে পরিবর্তন সেখানেই দরকার। নাহলে দৃষ্টিভঙ্গির পরিবর্তন হবে না। নারীর প্রতি জেন্ডার সংবেদনশীল সংস্কৃতির পরিবর্তনে দরকার নারীর ক্ষমতায়ন, সামগ্রিক অর্থনৈতিক বিকাশ, শিক্ষার বিকাশ সেইসঙ্গে সুশাসন প্রতিষ্ঠা। সরকারের এই প্রতিটি দিকে মনোযোগ দিতে হবে।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

সর্বশেষ খবর

ঠাকুরগাঁওয়ে পুষ্টি নিরাপত্তায় সজিনা চাষের রোপণ কার্যক্রমের উদ্বোধন।
অর্থনীতি 5 hours আগে

দিনের আলোতেই ছাগল চুরি আদমদীঘিতে জনতার হাতে আটক ২ যুবক,সিএনজি
অপরাধ 2 days আগে

দিনাজপুরের চিরিরবন্দরে ভূমি সেবা সহায়তা কেন্দ্রের শুভ উদ্বোধন।
রংপুর 2 days আগে

দিনাজপুরে খাস জমিতে অবৈধ ভাবে ভবন নির্মানের প্রতিবাদ করায় বাদীর
আইন-বিচার 2 days আগে

ঠাকুরগাঁওয়ে উপজেলা পর্যায়ের গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ও পুরস্কার বিতরণ।
খেলাধুলা 2 days আগে

দিনাজপুরের বিরামপুরে দিবালোকে ৮ ভরি স্বর্ণ ছিনতাই ৪ জন আটক।
আইন-বিচার 2 days আগে

দিনাজপুরের বীরগঞ্জে মাদকবিরোধী অভিযানে চারজন মাদক ব্যবসায়ী ও সেবনকারীকে আটক।
অপরাধ 2 days আগে

বগুড়ার আদমদীঘিতে পুকুরে মিলল ভাসমান মরদেহ।
দুর্ঘটনা 2 days আগে

দিনাজপুরে পারিবারিক আয় বৃদ্ধিতে শর্ত সাপেক্ষে নগদ অর্থ সহায়তা কর্মসূচি।
রংপুর 2 days আগে

ঠাকুরগাঁও জেলা প্রশাসকের একতা প্রতিবন্ধী স্কুল ও পুনর্বাসন কেন্দ্র পরিদর্শন
রংপুর 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক