admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৩ মে, ২০২১ ১১:৩৯ পূর্বাহ্ণ
বাংলাদেশের পাশে করোনা মোকাবেলায় দাঁড়ালো অস্ট্রেলিয়া। করোনার মহামারি মোকাবেলায় বাংলাদেশকে ৫ মিলিয়ন ডলার সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া সরকার। বলা হয়েছে, এই অর্থ কোভিড-১৯ এর কারণে সৃষ্ট পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজনীয় সরঞ্জামাদি যেমন- অক্সিজেন, অক্সিজেন সংক্রান্ত সরঞ্জাম ক্রয় ও বিতরণ কাজে ব্যবহৃত করা যাবে। ঢাকার অস্ট্রেলিয়ান হাইকমিশন শনিবার এ তথ্য জানিয়েছে। হাইকমিশন থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশকে সহায়তার এই অর্থ রেড ক্রিসেন্টের মাধ্যমে ব্যয় করা হবে।
সংবাদ বিজ্ঞপ্তিতে অস্ট্রেলীয় হাইকমিশন আরো জানায়, দেশটির পররাষ্ট্রমন্ত্রী মেরিস পেইন ঘোষণা দিয়েছেন যে, করোনা মোকাবেলায় বাংলাদেশে অতিরিক্ত ৫ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার দেবে ক্যানবেরা। অস্ট্রেলিয়া সরকার ইন্টারন্যাশনাল ফেডারেশন অব দ্য রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটির (আইএফআরসি) মাধ্যমে এই তহবিল সরবরাহ করবে বলেও উল্লেখ করা হয়।