admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১০ জুন, ২০২০ ৭:০৯ অপরাহ্ণ
৩০শে জুনের মধ্যে দিতে হবে গ্যাস ও বিদ্যুৎ বিল। বাংলাদেশে বিদ্যুৎ, খনিজ ও জ্বালানি সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানিয়েছেন, দেশে করোনা ভাইরাসের সংক্রমণের কারণে গ্যাস ও বিদ্যুৎ বিলের বিলম্ব মাশুল জুন পর্যন্ত মওকুফ করছে সরকার। তবে ৩০শে জুনের মধ্যে এসব বকেয়া বিল দিতে হবে।
১০ জুন আজ বুধবার অনলাইনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। তিনি বলেন, এই সময়ের মধ্যে বিল না দিলে বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানিয়েছেন ।