হোম
নির্বাচিত কলাম

বাংলাদেশে সবচেয়ে ঝুঁকিপূর্ণ অবস্থানে চিকিৎসক ও নার্সরা

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২১ এপ্রিল, ২০২০ ১০:৪৩ পূর্বাহ্ণ

বিডি-ডাক্তার-এম-কে-নিউজ

ফাইল ছবি

করোনা আতঙ্কে সারাবিশ্বে অস্থিরতা বিরাজ করছে। প্রতি মুহূর্তেই বিশ্বে বাড়ছে নতুন শনাক্ত রোগী ও সংখ্যা। একই গতিতে বাংলাদেশেও বাড়ছে নতুন রোগী ও মৃত্যুর সংখ্যা। বিশেষজ্ঞরা বলছেন, দেশে কমিউনিটি ট্রান্সমিশন দ্রুত ছড়িয়ে পড়ায় আক্রান্ত নতুন রোগীর সংখ্যা বাড়ছে। সাধারণ মানুষের পাশাপাশি চিকিৎসা দিতে গিয়ে আক্রান্ত হচ্ছেন চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী। এতে স্বাস্থ্যখাতে হাসপাতালে চিকিৎসাসেবায় ঝুঁকি বাড়ছে বলে মন্তব্য করেছেন তারা।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেন, করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বাড়লেও বাড়েনি চিকিৎসা সেবার মান। সারাদেশে বানানো হয়নি কোভিড-১৯ ডেডিকেটেড হাসপাতাল। চিকিৎসা, নার্স ও স্বাস্থ্যকর্মীদের দেওয়া হয়নি উন্নতমানের ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই)। কিন্তু কর্তব্যের তাড়নায় চিকিৎসাসেবা দিয়ে গিয়ে নিজের অজান্তেই করোনা রোগীর সংস্পর্শে এসে আক্রান্ত হচ্ছেন তারা। এই সংকটপূর্ণ মুহূর্তে হাসপাতালে অব্যবস্থাপনা, সার্বিক সমন্বয়হীনতা, আক্রান্তদের চিকিৎসাসেবার মান নিয়ে আছে নানা সমালোচনা। তবে চিকিৎসাসেবা দিতে গিয়ে সবচেয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় আছেন চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা। তাদের আক্রান্তের সংখ্যাবৃদ্ধি স্বাস্থ্যখাতকে ঝুঁকিতে ফেলছে।

সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান কর্মরত চিকিৎসক ও নার্সদের বিভিন্ন সংগঠনের নেতারা বলছেন, স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে দেশে ৬৫৪টি সরকারি হাসপাতালে এখন কর্মরত চিকিৎসক আছেন মোট ২৫ হাজার ৬১৫ জন। চিকিৎসকসহ, নার্স ও স্বাস্থ্যকর্মী কর্মরত রয়েছেন ৭৮ হাজার ৩০০ জন।

তারা বলছেন, চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের বেশিরভাগই সরকারি হাসপাতালে পাশাপাশি বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসাসেবা দিয়ে আসছেন। বিভিন্ন উপসর্গ নিয়ে সরকারি হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা নিতে আসা রোগীদের স্বতঃস্ফূর্তভাবে চিকিৎসাসেবা দিতে গিয়ে আক্রান্ত হচ্ছেন তাদের সহকর্মীরা।

বাংলাদেশ ডক্টরস ফাউন্ডেশনের (বিডিএফ) ও সোসাইটি ফর নার্সেস সেফটি অ্যান্ড রাইটস সংগঠনের হিসাব অনুযায়ী দেশে এই পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ১২৮ জন চিকিৎসক ও ৭১ জন নার্সসহ মোট ১৯৯ জন। আক্রান্তদের সংস্পর্শে এসেছে এমন ছয় শতাধিক স্বাস্থ্যকর্মী হোম কোয়ায়েন্টিনে আছেন। অর্থাৎ চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মী (মেডিক্যাল টেকনোলজিস্ট, কম্পিউটার অপারেটর, এলএমএসএস, আয়া, ওয়ার্ডবয়, মালি, সুইপার ও নিরাপত্তাকর্মী) মোট আক্রান্তের সংখ্যা প্রায় ১০ শতাংশের ওপরে।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সহকারী পরিচালক ডা. আয়শা আক্তার বলেন, হাসপাতালে চিকিৎসাসেবা দিতে গিয়ে ৫ শতাংশ স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। বাংলাদেশ ডক্টরস ফাউন্ডেশন (বিডিএফ) বলছে, সবচেয়ে বেশি করোনায় আক্রান্ত হয়েছেন ঢাকা বিভাগে ৬০ জনের অধিক চিকিৎসক। রাজধানীর মধ্যে স্যার সলিমুলস্নাহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ১২ জন, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ৮ জন, শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ৫ জন, কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালে একজন চিকিৎসক করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়া নারায়ণগঞ্জে ১৬ জন, ময়মনসিংহে সাতজন, গাজীপুরের কালিগঞ্জে ছয়জন আক্রান্ত শনাক্ত হয়েছে। বাকিরা দেশের অন্যান্য জেলায় আক্রান্ত। এ সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে।

অন্যদিকে সোসাইটি ফর নার্সেস সেফটি অ্যান্ড রাইটস সংগঠনের মহাসচিব সাব্বির মাহমুদ তিহান বলেন, দেশের সরকারি হাসপাতালে ১৫ ও বেসরকারি হাসপাতালে ১০ ও ক্লিনিকে ৭১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এসব নার্স আক্রান্ত হওয়ার মূল কারণ হলো পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থার ঘাটতি ও অনেক রোগী তথ্য গোপন করে সেবা নেওয়ায় সংক্রমণের হার বেশি হচ্ছে।

বিডিএফের প্রধান সমন্বয়ক ডা. নিরূপম দাশ বলেন, যে হারে চিকিৎসকরা করোনায় আক্রান্ত হচ্ছেন এটা খুবই উদ্বেগের বিষয়। এতে স্বাস্থ্যখাত ভেঙে পড়ার শঙ্কা রয়েছে। তিনি বলেন, সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) চাইলে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীদের করোনায় আক্রান্ত হওয়ার সঠিক হিসাব রাখতে পারে। অথবা আমাদের এই কাজে সাহায্য করলে আমার প্রকৃত তথ্য জানতে পারতাম। কিন্তু তারা সেই কাজটি করছে না।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, শুধু চিকিৎসক কিংবা নার্সিংই নন বরং স্বাস্থ্যখাতে নিয়োজিত স্বাস্থ্যকর্মীরাও প্রতিনিয়ত করোনায় আক্রান্ত হচ্ছেন। এ সংখ্যা চিকিৎসা ও নার্সদের চেয়ে বেশি। যে হারে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী করোনা আক্রান্ত হচ্ছেন, ফলে স্বাস্থ্যখাত ভেঙে পড়ার শঙ্কা রয়েছে। এমনকি এটি স্বাস্থ্যখাতের জন্য অশনিসংকেত বলেও জানান তারা। স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সভাপতি অধ্যাপক ডা. এম ইকবাল আর্সলান বলেন, সার্বিকভাবে স্বাস্থ্যখাত যারা দেখভাল করছেন তাদের মধ্যে মন্ত্রণালয়, অধিদপ্তর ও হাসপাতালগুলোতে সমন্বয়হীনতার ব্যাপক ঘাটতি রয়েছে। মন্ত্রী থেকে শুরু করে আমলারা দায়িত্বশীলতার পরিচয় দিতে পারেনি। তিনি বলেন, হাসপাতালগুলোতে চিকিৎসা দেওয়ার জন্য চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের সুরক্ষার বিষয়ে নিশ্চিত করতে পারেনি। সরকারি-বেসরকারিভাবে যেসব পিপিই সরবরাহ করা হচ্ছে সেগুলোর গুণগত মানের নয়। এক শ্রেণির অসাধু ব্যবসায়ীরা চক্করে পড়ে পিপিইর গুণগত মান ঠিক রাখতে পাচ্ছে না সরকারের অধীনস্থ প্রতিষ্ঠানগুলো। এতে সবচেয়ে ক্ষতি হচ্ছে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের।

বাংলাদেশ মেডিক্যাল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশনের সাবেক মহাসচিব সেলিম মোলস্না বলেন, বর্তমান সময়ে চিকিৎসক, নার্স, সব স্টাফ হাসপাতালে চিকিৎসাসেবা দিতে গিয়ে আক্রান্ত হওয়ার ভয়ে ভীতি ও আতঙ্কের মধ্যে থাকেন। এর কারণে রোগীরাও সঠিকভাবে সেবা পাচ্ছেন না। ডা. আয়শা আক্তার বলেন, করোনা আক্রান্তের সংখ্যা কমিয়ে আনার জন্য চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের গুণগত মান সম্পন্ন পিপিই দেওয়া হচ্ছে। পিপিই ব্যবহারের জন্য প্রশিক্ষণের ব্যবস্থাও করা হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইড লাইন অনুসারে আক্রান্ত রোগীদের কিভাবে চিকিৎসা দেওয়া হবে সেই বিষয়েও পরামর্শ দেওয়া হয় স্বাস্থ্য অধিদপ্তর থেকে।

 

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

ঠাকুরগাঁওয়ে অনৈতিক কর্মকান্ডে ছেলের হাতে -মা আটক টাকায় রফাদফায় বিএনপির
অপরাধ 8 hours আগে

সাঘাটায় যৌতুকের দাবিতে শশুর–শাশুড়ী পুত্রবধূকে বটি দিয়ে জবাই করার চেষ্টা।
অপরাধ 1 day আগে

ঠাকুরগাঁও-৩ আসনেই বিএনপি জয় পেলেও অভাবনীয় উত্থান জামায়াতের।
রংপুর 1 day আগে

দিনাজপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য, কাচারী চত্বরে হাতাহাতি আহত ৭জন।
অপরাধ 2 days আগে

অদৃশ্য ক্ষমতায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
রংপুর 2 days আগে

পঞ্চগড়ের বোদায় ভর্তুকি মূল্যে পণ্য বিক্রয় স্টোল পরিদর্শন করেন পানি
রংপুর 2 days আগে

শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে-স্বরাষ্ট্রমন্ত্রী।
জাতীয় 3 days আগে

সুনামগঞ্জে পরিকল্পিত অগ্নিসংযোগ,বাইরে থেকে তালা মেরে বসত ঘরে আগুন, প্রাণনাশের
অপরাধ 3 days আগে

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড।
রংপুর 3 days আগে

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন পরিদর্শনে সমাজ কল্যাণ মন্ত্রী ডাঃ এজেড
রংপুর 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক