হোম
অপরাধ

বাংলাদেশে বিতর্কের পর ক্যাসিনোবিরোধী অভিযানে আটক জি কে শামীমের জামিন বাতিল

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৮ মার্চ, ২০২০ ৫:২৬ অপরাহ্ণ

GK-Samim-mknewsbd

ফাইল ছবি

ক্যাসিনো বিরোধী অভিযানের সময় আটক হয়েছিলেন জি কে শামীম ঠিকাদার এস এম গোলাম কিবরিয়া শামীম ওরফে জি কে শামীমকে দেয়া জামিন আদেশ প্রত্যাহার করা হয়েছে। বাংলাদেশে গত বছর সেপ্টেম্বর মাসে আলোচিত ক্যাসিনোবিরোধী অভিযানের সময় বহু টাকা, মাদক, অস্ত্র ও দেহরক্ষী নিয়ে মি. শামীমকে গ্রেপ্তার করার ঘটনা দেশটিতে বিরাট আলোচনার জন্ম দেয়। তাকে গ্রেপ্তার ও এবং এ সংক্রান্ত অভিযান নিয়ে দিনের পর দিন ফলোআপ সংবাদ ছাপা হয় দেশটির গণমাধ্যমগুলোতে।

তিনি আবার নতুন করে আলোচনায় আসেন গতকাল শনিবার, যখন গণমাধ্যমে খবর প্রকাশিত হয় যে মি. শামীম এক মাস আগে উচ্চ আদালত থেকে দুটি মামলায় জামিন পেয়েছেন, যে খবর এতদিন প্রকাশ্যেই আসেনি। এ নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে তুমুল বিতর্ক চলার প্রেক্ষাপটে রবিবার রাষ্ট্রপক্ষ মি. শামিমের জামিন বাতিল চেয়ে আবেদন জানান হাইকোর্টে। এই আবেদনের ভিত্তিতে, হাইকোর্ট রবিবার তার জামিন বাতিল করেন। ডেপুটি অ্যাটর্নি জেনারেল এফ আর খান বলেন, ফেব্রুয়ারি মাসে জি কে শামিমের জামিন আবেদনে তথ্য গোপন করা হয়েছিল। আবেদনে তার নামের সঙ্গে জি কে শামীম নামটিও উল্লেখ করা হয়নি।

তবে জি কে শামীমের আইনজীবী মমতাজউদ্দিন মেহেদি সাংবাদিকদের বলেছেন, নিয়ম মেনেই জামিন আবেদন করা হয়েছে। হয়তো জি কে শামীম বলেই সরকার এই জামিনের বিরুদ্ধে আবেদন করেছে। গত চৌঠা ফেব্রুয়ারি মাদক মামলায় জামিন পেয়েছিলেন জি কে শামীম। দুইদিন পরে ছয়ই ফেব্রুয়ারি হাইকোর্টের আরেকটি বেঞ্চ থেকে অস্ত্র মামলায় ছয় মাসের জন্য অন্তর্বর্তীকালীন জামিন পান। তবে রাষ্ট্রপক্ষের কৌঁসুলিরা জানিয়েছেন, এই জামিনের বিষয়ে তারা অবগত ছিলেন না।

পুলিশের বিশেষ বাহিনী র‍্যাব গত বছরের ২০শে সেপ্টেম্বর যুবলীগের সাবেক নেতা ও ঠিকাদার জি কে শামিমের ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িতে অভিযান চালিয়ে তাকে সাতজন দেহরক্ষীসহ আটক করে। সেসময়কার ক্যাসিনো বিরোধী অভিযান এবং সরকারি দলের সহযোগি সংগঠনগুলোতে শুদ্ধি অভিযানের প্রেক্ষাপটে এই গ্রেপ্তারের ঘটনাটি টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়। র‍্যাব সেসময় বলেছিল, টেণ্ডারবাজি ও চাঁদাবাজির অভিযোগে জি কে শামীমকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে অবৈধ উপায়ে বিদেশে অর্থ পাচারেরও অভিযোগ রয়েছে।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

সর্বশেষ খবর

ঠাকুরগাঁওয়ে পুষ্টি নিরাপত্তায় সজিনা চাষের রোপণ কার্যক্রমের উদ্বোধন।
অর্থনীতি 2 hours আগে

দিনের আলোতেই ছাগল চুরি আদমদীঘিতে জনতার হাতে আটক ২ যুবক,সিএনজি
অপরাধ 1 day আগে

দিনাজপুরের চিরিরবন্দরে ভূমি সেবা সহায়তা কেন্দ্রের শুভ উদ্বোধন।
রংপুর 2 days আগে

দিনাজপুরে খাস জমিতে অবৈধ ভাবে ভবন নির্মানের প্রতিবাদ করায় বাদীর
আইন-বিচার 2 days আগে

ঠাকুরগাঁওয়ে উপজেলা পর্যায়ের গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ও পুরস্কার বিতরণ।
খেলাধুলা 2 days আগে

দিনাজপুরের বিরামপুরে দিবালোকে ৮ ভরি স্বর্ণ ছিনতাই ৪ জন আটক।
আইন-বিচার 2 days আগে

দিনাজপুরের বীরগঞ্জে মাদকবিরোধী অভিযানে চারজন মাদক ব্যবসায়ী ও সেবনকারীকে আটক।
অপরাধ 2 days আগে

বগুড়ার আদমদীঘিতে পুকুরে মিলল ভাসমান মরদেহ।
দুর্ঘটনা 2 days আগে

দিনাজপুরে পারিবারিক আয় বৃদ্ধিতে শর্ত সাপেক্ষে নগদ অর্থ সহায়তা কর্মসূচি।
রংপুর 2 days আগে

ঠাকুরগাঁও জেলা প্রশাসকের একতা প্রতিবন্ধী স্কুল ও পুনর্বাসন কেন্দ্র পরিদর্শন
রংপুর 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক