হোম
অর্থনীতি

বাংলাদেশে বাণিজ্যিক ব্যাংকগুলোর এটিএম সেবা নির্দিষ্ট সময়ে বন্ধ থাকার কারণ কী?

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৯ সেপ্টেম্বর, ২০২০ ৯:২৪ পূর্বাহ্ণ

ব্যাংকগুলোর এটিএম সেবা নির্দিষ্ট সময়ে বন্ধ থাকার কারণ কী-এম কে নিউজ বিডি

ফাইল ছবি

বাংলাদেশে বাণিজ্যিক ব্যাংকগুলোর এটিএম সেবা নির্দিষ্ট সময়ে বন্ধ থাকার কারণ কী ? বাংলাদেশে এটিএম বুথে জালিয়াতির ঘটনা নতুন নয়। সাইবার হ্যাকিং বা হামলার আশঙ্কার কথা উল্লেখ করে বাংলাদেশ ব্যাংকের এক সতর্কতা নোটিশ জারির পর বেশ কিছু বাণিজ্যিক ব্যাংক তাদের এটিএম এবং অনলাইন সেবা রাত ১২ টা থেকে সকাল ৬টা পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। এরইমধ্যে মুঠোফোনে ক্ষুদে বার্তা এবং এটিএম বুথগুলোতে বিশেষ নোটিশের মাধ্যমে এই সিদ্ধান্ত গুলো জানিয়ে দেয়া হয়েছে। বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ডাচ বাংলা ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আবুল কাশেম মোহাম্মদ শিরিন জানান, বাংলাদেশ ব্যাংকের গত ২৭শে অগাস্ট তাদের এ বিষয়ে সতর্ক হওয়ার নির্দেশ দিয়ে নোটিশ দিয়েছে। এটিএম এবং অনলাইন সেবা বন্ধ রাখার কথা জানিয়েছে ইস্টার্ন ব্যাংক লিমিটেড-ইবিএল, ব্র্যাক ব্যাংক, সাউথ-ইস্ট ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক-ইউসিবিসহ আরো বেশ কিছু ব্যাংক।

কী আছে সতর্কতা নোটিশে?
এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র সিরাজুল ইসলাম বিবিসিকে বলেন, সরকারের সাইবার সিকিউরিটির যে সংস্থাগুলো আছে, তারা এক চিঠিতে হ্যাকিংয়ের মতো একটা আশঙ্কার কথা বাংলাদেশ ব্যাংককে অবহিত করেছে। তাদের সেই চিঠির প্রেক্ষিতেই বাংলাদেশ ব্যাংক অন্য ব্যাংক গুলোকে সতর্ক থাকার কথা বলে দিয়েছে। ডিজিটাল নিরাপত্তা সংস্থাগুলো আমাদেরকে অবহিত করার পর আমরা সেগুলো যাচাই-বাছাই করে যদি মনে করি যে অন্য ব্যাংকগুলোকেও অবহিত করা দরকার তাহলে আমরা সেটা করে থাকি,” মি. ইসলাম বলেন। তিনি বলেন, সতর্কতায় বলা হয়েছে যে, ব্যাংকগুলোকে তাদের নিজস্ব ডিভাইসের কোন দুর্বলতার কারণে বা অন্য কোন কারণে যাতে হ্যাকের শিকার না হয়, সেদিকে সতর্ক থাকতে হবে। এই সতর্কতা হঠাৎ করে আসেনি বলে জানান তিনি। মি. ইসলাম বলেন, বাংলাদেশ ব্যাংক মাঝে মাঝেই এ ধরণের সতর্ক বার্তা দিয়ে থাকে। তবে বাংলাদেশ ব্যাংক এখনো এ ধরণের কোন অঘটন ঘটার কোন নিশ্চয়তা পায়নি বলে জানান মি. ইসলাম। এ বিষয়ে ডাচ বাংলা ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মি. শিরিন বলেন, নোটিশে বলা হয়েছে যে, উত্তর কোরিয়া থেকে বিগলসবয়েজ নামে একটা গ্রুপ হ্যাকিংয়ের চেষ্টা করছে। সেটা গোয়েন্দা সংস্থা থেকে বাংলাদেশ ব্যাংককে জানানো হয়েছে। কী করতে হবে তা সরাসরি বাংলাদেশ ব্যাংক বলেনি। কিন্তু বলা হয়েছে যে সতর্ক থাকতে এবং সবগুলো সিকিউরিটি মেজারস যেন রাখা হয়। নিরাপত্তা পদক্ষেপগুলোর মধ্যে সবচেয়ে বেশি গুরুতর হলো ক্রেডিট কার্ড ও সুইফট যেখানে ডলার লেনদেন হয়। এই দুটি মাধ্যম হ্যাক হলে হ্যাকারদের বাংলাদেশে আসার দরকার নেই। তারা বাইরের দেশে বসেই হ্যাক করতে পারবে।

রাতে এটিএম সেবা এবং অনলাইন ব্যাংকিং বন্ধ রাখার সিদ্ধান্ত কেন?

ডাচ বাংলা ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আবুল কাশেম মোহাম্মদ শিরিন বলেন, প্রথমত, রাতের বেলা ট্রানজাকশন খুবই কম হয়।দ্বিতীয়ত, ওই সময়টাতে ব্যাংকের ফাস্ট ট্রাক বুথগুলোতে কোন কর্মকর্তা থাকে না। ফলে কেউ যদি নকল কার্ড ব্যবহার করার চেষ্টা করে কিংবা অস্বাভাবিক লেনদেন করতে যায় তাহলে তা রোধ করাটা কঠিন। যে কারণে নিরাপত্তা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। বাংলাদেশে এটিএম ও ডেবিট-ক্রেডিট কার্ডের ব্যবহার ক্রমাগত বাড়ছেবিভিন্ন ব্যাংকের এটিএম সেবা এবং অনলাইন ব্যাংকিং বন্ধ রাখার সিদ্ধান্তের বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র সিরাজুল ইসলাম বলেন, ব্যাংকগুলো যদি এ ধরণের সিদ্ধান্ত নিয়ে থাকে তাহলে তা খুবই সাময়িক সিদ্ধান্ত। ব্যাংকের ডিভাইস বা সিস্টেমে কোন দুর্বলতা আছে কিনা সেটি পরীক্ষা করতেও তো কয়েক দিন সময় লাগে। সেজন্য হয়তো এ ধরণের একটা সিদ্ধান্ত নিয়ে থাকতে পারে। তবে এটা সাময়িক। এর কারণে হাজার হাজার মানুষ ডেবিট কার্ড ব্যবহার কিংবা অনলাইন ব্যাংকিংয়ের ক্ষেত্রে সমস্যায় পড়বে। যার কারণে কোন ব্যাংকই এটাকে দীর্ঘমেয়াদি করতে চাইবে না বলে মনে করেন তিনি। এছাড়া বাংলাদেশ ব্যাংক এ বিষয়টির উপর নজর রাখছে বলেও জানান মি. ইসলাম। এদিকে বেসরকারি ব্যাংক ইস্টার্ন ব্যাংকের এক কর্মকর্তা জানান, সাইবার হামলা যেকোন সময় হতে পারে। এজন্য সময় কমিয়ে দেয়ার জন্যই আসলে ওই সময়টাতে এটিএম ও অনলাইন ব্যাংকিং সেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

ইস্টার্ন ব্যাংকের ওই কর্মকর্তা নাম প্রকাশ করতে চাননি। তিনি জানান, বাংলাদেশ ব্যাংকের সতর্কতার পর প্রতিরোধ ব্যবস্থা হিসেবে ট্রানজাকশন অনুযায়ী মনিটরিং আরো বেশি করা হচ্ছে। এছাড়া ব্যাংকের কর্মকর্তাদের কাস্টমারদের কোন তথ্য বিনিময় না করার নির্দেশ দেয়া হয়েছে। একই সাথে ই-মেইল ব্যবহারের ক্ষেত্রেও সতর্ক হওয়ার নির্দেশ দেয়া হয়েছে বলেও জানান ওই কর্মকর্তা। তার মতে, বেশিরভাগ হ্যাকিং তখন হয় যখন ব্যাংকের কর্মকর্তারা তাদের সিস্টেমে অ্যাকটিভ থাকে না। এ বিষয়টি মাথায় রেখে হ্যাক হওয়ার ঝুঁকি কমিয়ে আনতে রাতের ওই সময়টাতে এটিএম ও অনলাইন লেনদেন বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

গ্রাহকরা কী করবেন?

এটিএম বুথ এবং অনলাইন বন্ধ থাকার সময়ে কোন গ্রাহককে যদি জরুরী ভিত্তিতে এ ধরণের সেবা দরকার হয় তাহলেও সেটি সম্ভব বলে জানান ডাচ বাংলা ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা। তিনি বলেন, যদি কারো হাসপাতাল বিল দেয়ার মতো জরুরী ভিত্তিতে অর্থের দরকার হয় তাহলে ওই গ্রাহক পজ মেশিনের মাধ্যমে ডেবিট কার্ড দিয়ে অফলাইন লাইন মুডেও সরাসরি বিল পরিশোধ করতে পারবেন। এক্ষেত্রে তার এটিএম সেবার দরকার হবে না। এদিকে ব্যাংকগুলোর আইটি সেবা আরো উন্নত করার প্রয়োজন কিনা এমন প্রশ্নে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র সিরাজুল ইসলাম বলেন, প্রযুক্তিগত নিরাপত্তা নিশ্চিত করার জন্য সব ব্যাংককেই বাংলাদেশ ব্যাংকের এ সংক্রান্ত মাস্টার সার্কুলার পূরণের নির্দেশনা দেয়া থাকে। আর তারা সেগুলো করেও। কিন্তু এর পাশাপাশি যদি কোন ব্যাংক মনে করে যে তারা নিজেদের উদ্যোগে কোন উন্নত ব্যবস্থা নিতে চায় সেটাও তারা করতে পারে। আর এ ধরণের সতর্কতা এর আগেও দেয়া হয়েছে বলেও জানান তিনি।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

সাঘাটায় যৌতুকের দাবিতে শশুর–শাশুড়ী পুত্রবধূকে বটি দিয়ে জবাই করার চেষ্টা।
অপরাধ 6 hours আগে

ঠাকুরগাঁও-৩ আসনেই বিএনপি জয় পেলেও অভাবনীয় উত্থান জামায়াতের।
রংপুর 6 hours আগে

দিনাজপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য, কাচারী চত্বরে হাতাহাতি আহত ৭জন।
অপরাধ 1 day আগে

অদৃশ্য ক্ষমতায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
রংপুর 1 day আগে

পঞ্চগড়ের বোদায় ভর্তুকি মূল্যে পণ্য বিক্রয় স্টোল পরিদর্শন করেন পানি
রংপুর 1 day আগে

শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে-স্বরাষ্ট্রমন্ত্রী।
জাতীয় 2 days আগে

সুনামগঞ্জে পরিকল্পিত অগ্নিসংযোগ,বাইরে থেকে তালা মেরে বসত ঘরে আগুন, প্রাণনাশের
অপরাধ 2 days আগে

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড।
রংপুর 2 days আগে

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন পরিদর্শনে সমাজ কল্যাণ মন্ত্রী ডাঃ এজেড
রংপুর 2 days আগে

ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত জাহান সেচ্ছায় বদলি নিলেল।
রংপুর 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক