admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৪ মে, ২০২০ ৬:৪০ অপরাহ্ণ
বাংলাদেশে গত ২৪ ঘন্টায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ১৫৩২ জন এবং মৃত্যু হয়েছে ২৮ জনের। দেশে এখন পর্যন্ত মোট করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৩ হাজার ৬১০ জনে।
মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৮০ জনে।রোববার (২৪ মে) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।