admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১১ এপ্রিল, ২০২১ ২:০২ অপরাহ্ণ
বাংলাদেশে আগামী ১২ ও ১৩ এপ্রিল লক ডাউন কীভাবে চলবে। করোনাভাইরাসের সংক্রমণ আশঙ্কাজনক ভাবে বৃদ্ধির প্রেক্ষাপটে গত ৫ এপ্রিল থেকে এক সপ্তাহের জন্য লকডাউন তথা কঠোর বিধিনিষেধ আরোপ করে সরকার। ওই নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আজ ১১ এপ্রিল। তবে এর আগেই সরকারের পক্ষ থেকে আগামী ১৪ থেকে ২০ এপ্রিল কঠোর লকডাউন আরোপের ঘোষণা দেওয়া হয়েছে। কিন্তু মাঝের ১২ ও ১৩ এপ্রিল তাহলে কীভাবে চলবে, এ নিয়ে প্রশ্ন দেখা দিয়েছিল। এ অবস্থায় গতকাল শনিবার জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন গণমাধ্যমকে জানান, বিষয়টি নিয়ে চিন্তা-ভাবনা চলছে, আগামীকাল রোববার সিদ্ধান্ত জানানো হবে।
এরই অংশ হিসেবে আজ রোববার বিষয়টি স্পষ্ট করলেন সরকারের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি জানিয়েছেন, চলমান কঠোর নিষেধাজ্ঞা আগামী ১২ ও ১৩ এপ্রিলও চলবে। আজ রোববার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ের সময় এ কথা জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এর আগে ৫ থেকে ১১ এপ্রিল পর্যন্ত ‘লকডাউনের’ কথাও জানিয়েছিলেন তিনি।