admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৮ জুলাই, ২০২০ ৫:৪৫ পূর্বাহ্ণ
করোনারভাইরাস সংক্রমণ থেকে রক্ষা পেতে প্রথম দিকে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে করা হয় লকডাউন। থমকে যায় মানুষের জীবন-জীবিকা। কাজ হারিয়ে ঘরে ফিরেন শ্রমিকরা। ধসে পড়ে বিভিন্ন দেশের অর্থনীতি। দুর্ভিক্ষসহ কঠিন বাস্তবতার দিকে এগিয়ে চলছিল বিশ্ব।

আর তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় বিশ্ব অর্থনীতি সচল রাখতে ও মানুষের জীবন-জীবিকা স্বাভাবিক রাখতে বিভিন্ন দেশ গত এপ্রিল থেকে ধীরে ধীরে শিথিল করে লকডাউন। করোনার ভয়াবহ পরিস্থিতিতে থাকা ইতালি, স্পেন, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানী, পর্তুগালসহ ইউরোপের দেশগুলো বর্তমানে ফিরেছে স্বাভাবিক জীবনে।
অবশ্য পিছিয়ে নেই সউদী আরবসহ মধ্যপ্রাচের দেশগুলোও। করোনার প্রকোপে মৃত্যুহারের শীর্ষস্থানে থাকা মার্কিন যুক্তরাষ্ট্র নাগরিকদের চাপে এবং অর্থনীতি পুনরুদ্ধারে লকডাউন শিথিল করেছে অনেক আগেই। এরই ধারাবাহিকতায় বাংলাদেশেও গত জুন মাসের শুরু থেকেই স্বাভাবিক জীবনে ফিরছে মানুষ।