admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৮ জানুয়ারি, ২০২১ ১০:৫৬ অপরাহ্ণ
বাংলাদেশ বিমানের ৩ বিমান কর্মকর্তা স্বর্ণকাণ্ডে ফেঁসে গেলেন। দুবাই থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট থেকে ৬২ কেজি স্বর্ণ উদ্ধার হয়েছিল ২০১৫ সালে। সেই ঘটনায় দায়ের করা এক মামলায় গ্রেপ্তার হওয়া সংস্থাটির তিন কর্মকর্তাকে ১৪ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার এ রায় দেন ঢাকার ৬ষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক ফাতিমা ইমরোজ ক্ষণিকা। কারাদণ্ডের সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড দেয়া হয়েছে। অনাদায়ে আরো এক মাস কারাভোগ করার কথা বলা হয়। আজ বৃহস্পতিবার এ রায় দেন ঢাকার ৬ষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক ফাতিমা ইমরোজ ক্ষণিকা। কারাদণ্ডের সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড দেয়া হয়েছে। অনাদায়ে আরো এক মাস কারাভোগ করার কথা বলা হয়।
দণ্ডিতরা হলেন- বিমানের মেকানিক আনোয়ারুল হাসান, আবু সালেহ ও আক্তারুজ্জামান। রায় ঘোষণার সময় তারা আদালতে হাজির ছিলেন। আইনজীবীরা জানান, রায় ঘোষণার পর সাজার পরোয়ানা কারাগারে পাঠানো হয়। এখন নিয়ম অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেবে কারা কর্তৃপক্ষ। ২০১৫ সালের ১৫ মার্চের ওই ঘটনায় বিমানবন্দর থানায় মামলাটি দায়ের করেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের রাজস্ব কর্মকর্তা মতিন তালুকদার। তদন্ত শেষে মামলাটির চার্জশিট দেয়া হয় ২০১৭ সালের ২০ ডিসেম্বর। ২০১৮ সালের ৪ সেপ্টেম্বর অভিযোগ গঠনের মধ্য দিয়ে শুরু হয় তিন আসামির বিচারকাজ। পরবর্তীতে ধাপে ধাপে ৩৮ জনের সাক্ষ্য দেয়ার কথা থাকলেও ১৫ জনের সাক্ষ্য নেয়া হয়।