admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৬ ডিসেম্বর, ২০২২ ৮:০১ অপরাহ্ণ
মিরু হাসান,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার ধুনট উপজেলায় ভটভটির ধাক্কায় ইয়াহিয়া শেখ (৩২) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রোববার সন্ধ্যায় উপজেলার মথুরাপুর-ধারঘরা সড়কের পিরহাটি তালতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইয়াহিয়া উপজেলার শ্যামগাতী গ্রামের ফজর আলীর ছেলে।
সোমবার সকালে ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, ইয়াহিয়া রোববার সন্ধ্যায় একই গ্রামের জিয়াউর রহমান জিয়ার মোটরসাইকেলের পিছনে চড়ে গ্রামের বাড়ি থেকে মথুরাপুর বাজারের দিকে রওনা হয়। পথে পিরহাটি তালতলা এলাকায় পৌছলে সামনের দিক থেকে আসা একটি ভটভটির তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল চালক জিয়া ও আরোহী ইয়াহিয়া গুরুতর আহত হন।
তিনি আরও বলেন, স্থানীয়রা তাদের উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে ইয়াহিয়ার অবস্থা আশংকা জনক হওয়ায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পথে রাত ৮টার দিকে গাবতলী এলাকায় ইয়াহিয়া মারা যান।