admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১২ জুলাই, ২০২৩ ৫:০৭ অপরাহ্ণ
মিরু হাসান, ষ্টাফ রিপোর্টার: বগুড়ার আদমদীঘিতে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত (২৮) এক যুবকের মৃত্যু হয়েছে।বুধবার দিবাগত রাত ৩ টায় উপজেলার নশরতপুর ইউনিয়নের মুরইল বাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের পরিচয় পাওয়া যায়নি।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা জানান, বুধবার গভীর রাতে উপজেলার নশরতপুর ইউনিয়নের মুরইল বাজার সংলগ্ন এলাকায় বগুড়া-নওগাঁ মহাসড়ক দিয়ে এক যুবক কোথাও হেঁটে যাচ্ছিলেন। এসময় অজ্ঞাত এক মোটরযানের ধাক্কায় মাথা থিতলে গিয়ে ঘটনাস্থলে তিনি মারা যান। খবর পেয়ে ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করা হয়েছে। নিহতের পড়নে ছিলো গেঞ্জি ও পাজামা আর চলাফেরা মানসিক রোগীর মতো।
অফিসার ইনচার্জ আরও জানান, নিহতের পরিচয় শনাক্ত করার জন্য পিবিআই’কে অবগত করা হয়েছে। এ ঘটনায় আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।