admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৮ মে, ২০২৩ ৮:২৬ অপরাহ্ণ
শাহজাহান আলী,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার ধনুট উপজেলার রায়হান হত্যা মামলার প্রধান আসামি মোঃ রাশেদকে ৫ মাস পর চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে র্যাব। রোববার(০৭ মে) দিবাগত রাতে চট্রগ্রামের চান্দাগঁও এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি রাশেদ বগুড়া জেলা ধনুট উপজেলাধীন হেউটনগর এলাকার শহিদুল ইসলাম এর ছেলে। ০৮ মে (সোমবার) বিকালে র্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার মীর মনির হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন,চলতি বছরের ১৭ জানুয়ারি সকালে হেউটনগর এলাকার রায়হানের তিন বছরের ছেলের সাথে রাশেদের ছেলের ঝগড়া হয়। ওই ঝগড়াকে কেন্দ্র করে তাদের মাঝে কথার কাটাকাটি হয় এবং রাশেদ একপর্যায়ে রায়হানকে এলোপাথরী ভাবে মারপিটসহ চাকু দিয়ে গুরুতর জখম করে।পরে রায়হানকে রক্তাক্ত ও অচেতন অবস্থায় উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ(সজিমেক) হাসপাতালে নিলে সেখাকার দায়িত্বে রত চিকিৎসক রায়হানকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে ১৯ জানুয়ারি ধুনট থানায় একট হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকেই পুলিশের পাশাপাশি র্যাবও আসামিকে ধরতে অভিযান অব্যাহত রাখে। দীর্ঘদিন পাঁচ মাস পর ওই হত্যা মামলার প্রধান আসামি রাশেদকে চট্রগ্রাম থেকে গ্রেফতার করা হয়।
তিনি আরও বলেন, ওই হত্যাকাণ্ডের পর থেকেই আসামি রাশেদ স্হানীয় আত্মীয়স্বজন ও প্রতিবেশী হতে নিজেকে বিচ্ছিন্ন করে বিভিন্ন কৌশলে দেশের বিভিন্ন প্রান্তে পালিয়ে ছিল। গ্রেফতারকৃত আসামি রাশেদর আইনানুগ ব্যবস্হা গ্রহণের জন্য ধনুট থানায় পাঠোনো হবে।