admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৯ মে, ২০২৩ ১০:১৮ অপরাহ্ণ
শাহজাহান আলী,বগুড়া জেলা প্রতিনিধিঃবগুড়ার শাজাহানপুর উপজেলার মাঝিড়াতে বাস তল্লাশি করে ৪কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। ৯ মে (মঙ্গলবার)সকাল সাড়ে ৬ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২ বগুড়া, শাজাহানপুর উপজেলার মাঝিড়া এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা রংপুরগামী একটি যাত্রীবাহী বাস তল্লাশি চালিয়ে ৪ কেজি গাঁজাসহ দুই মাকদ ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন-সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার মৃত-আব্দুল মান্না এর ছেলে মোঃ রিপন হোসেন মুন্ন(৪২) এবং রংপুর জেলার তরাগঞ্জ উপজেলার মহরম আলরী ছেলে মোঃ রাজু মিয়া(৩৬)।
র্যব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার (পুলিশ সুপার) মীর মনির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে উক্ত স্হানে যাত্রীবাহী বাস তল্লাশি করে প্রায় ৪কেজি গাঁজাসহ রিপন এবং রাজুকে গ্রেফতার করা হয়।তিনি আরও জানান, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়ার শাজাহানপুর থানায় হস্তান্তর করা হয়েছে।