admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৯ ডিসেম্বর, ২০২৩ ১০:১৬ অপরাহ্ণ
শাহজাহান আলী,বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার বিভিন্ন স্হানে ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। এগুোলর মধ্যে ৬০ শতাংশ স্বাস্থ্য বিভাগের নিয়মনীতির অনুসরণ করেনা বলে অভিযোগ পাওয়া গেছে।
স্বাস্থ্য বিভাগের অনুমোদন ছাড়াই প্রভাবশালীরা হাসপাতাল ও ক্লিনিক সেন্টার গড়ে তুলেছেন। অর্থলোভী কিছু চিকিৎসক এসব ক্লিনিকে অপচিকিৎসা দিয়ে থাকেন বলে অভিযোগ করেন রোগীর স্বজনরা। আজ মঙ্গলবার বিকালে স্বচ্ছ সেবা নামে হাসপাতালে এক দম্পতি সিজার করতে আসলে ভুল চিকিৎসার ওই দম্পতির মৃত্যু হয়। মৃত্যু খবর শোনার পর হাসপাতাল থেকে পালিয়ে যায় চিকিৎসক, নার্স, ও ক্লিনিকের মালিক গাইনি চিকিৎসক না থাকলেও আয়াকে দিয়ে চিকিৎসা করে নিচ্ছে ফলে শিশুর মৃত্যুসহ মায়ের ব্যাপক শারীরিক অবনতিতে মৃত্যু হয়েছে।
১৯ শে ডিসেম্বর(মঙ্গলবার) বিকালে বগুড়ার শহরের কলোনী এলাকার স্বচ্ছ সেবা নামে একটি হাসপাতালে এই ঘটনা ঘটে। বগুড়ার শাজাহানপুর এলাকার এক দম্পতির পারিবারিক বন্ধনে বিয়ে হয়। বিয়ের ১২ বছর পর ওই দাম্পতি হাসিমুখে বাচ্চা প্রসব করতে আসেন স্বচ্ছ সেবা হাসপাতালে। বাচ্চা প্রসব করার পর চিকিৎসকের ভুল চিকিৎসায় ওই মা চলে যান না ফেরার দেশে।
নিয়মানুসারে ১০ শয্যরা হাসপাতালে তিনজন এমবিবিএস চিকিৎসক, ছয়জন নার্স, একজন সার্জন একজন গাইনেকোলজিস্ট, একজন মেডিসিন চিকিৎসক এবং একজন অ্যানেসথিয়েটিন থাকার কথা। কিন্তু ৬০ শতাংশই এইসব ক্লিনি এই নিয়ম মেনে চলেনা।আবার অধিকাংশরই নেই পরিবেশ অধিদপ্তরের লাইসেন্স। শিক্ষার্থী দিয়েও কার্যক্রম চালানোর অভিযোগ উঠেছে এই হাসপাতালের।
দাম্পতির মৃত্যুর খবর মহুর্তের মধ্যে ছড়িয়ে গেলে পালিয়ে যায় ক্লিনিক মালিক,চিকিৎসক, নার্সসহ অন্যরা।এ বিষয়ে রোগীর স্বজনরা জানান,আমরা মামলা করবো এবং এই হাসওাতালের বিরুদ্ধে ব্যাবস্হা নেওয়ার জন্য কর্তৃপক্ষের হস্তক্ষেপও কামনা করেন।