admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি, ২০২৩ ৫:৪১ অপরাহ্ণ
শাহজাহান আলী,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার সারিয়াকান্দি উপজেলার বিভিন্ন এলাকায় সাঁড়াশি অভিযানে দুই নারীসহ মোট ২৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার(২২ ফেব্রুয়ারি) সকাল থেকে রাত ১০টা পর্যন্ত বগুড়ার সারিয়াকান্দি উপজেলার বিভিন্ন এলাকায় পুলিশের সাঁড়াশি অভিযান পরিচালনা করে দুই নারীসহ মোট ২৭ জনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজতে থাকা একটি বার্মিজ চাকু, এক গ্রাম মাদকদ্রব্য হেরোইন, ৩৭০ গ্রাম গাঁজা, ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট,৪বোতল বিদেশি মদ ও জুয়া খেলার সরঞ্জামাদিসহ নগদ ৬১০ টাকা এবং মাদক বিক্রয়ের নগদ ৩৬,৬০০ টাকা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদক, অস্ত্র ও জুয়া আইনে মোট ৯টি মামলা দায়ের করা হয়। ফৌঃ কঃ বিঃ ১৫১ ধারায় ৪ জন আসামি, চুরি মামলার তদন্তে প্রাপ্ত দুই জন আসামি ও গ্রেফতারি পরোয়ানামূলে এক জনকে গ্রেফতার করা হয়েছে। এসব তথ্য নিশ্চিত করেছেন সারিয়াকান্দি থানার ওসি রাজেশ কুমার চক্রবর্তী।
সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজেশ কুমার চক্রবর্তী এর নিকট বিষয়টি জানতে চাইলে তিনি জানান,সাঁড়াশি অভিযানের বিভিন্ন অপরাধে ২৭ জনকে গ্রেফতার করা হয়েছে।গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় মামলা রুজু পূর্বক আজ বৃহস্পতিবার সকালে তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
