হোম
নির্বাচিত কলাম

বগুড়ায় নির্বাচন হবে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে, তার আগে নয়:ফখরুল

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৯ জুন, ২০২৩ ১১:৫৩ অপরাহ্ণ

ফাইল ছবি

মিরু হাসান, স্টাফ রিপোর্টারঃ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন দেশে অবশ্যই হবে। তবে সেই নির্বাচন হবে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে। এর আগে দেশে কোনো নির্বাচন হবে না। সোমবার (১৯ জুন) বিকেলে বগুড়ার সেন্ট্রাল হাইস্কুল মাঠে রাজশাহী ও রংপুর বিভাগীয় বিএনপির তারুণ্যের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আজকে এক মহান আন্দোলনে শরীক হয়েছে তরুণেরা। তারেক রহমান সেটা করতে পেরেছেন। তেতুলিয়া থেকে সেই রাজশাহীর পদ্মার তীরের তরুণরা এখানে সমবেত হয়েছেন। এই দেশটা তোমাদের (তরুণ)। তোমরাই এই দেশটাকে রক্ষা করবে। যে গণতন্ত্র হারিয়ে গেছে সেই গণতন্ত্রকে ফিরিয়ে আনতে হবে। স্বাধীনতা সার্বভৌমত্ব আজকে বিপন্ন তা রক্ষা করতে হবে। এই ইতিহাস স্বৈরাচারকে হটিয়েছেন উল্লেখ করে বিএনপির এই নেতার আরও বলেন, দেশ আজ চরম বিপদের সম্মুখীন হয়েছে। বাংলাদেশের গণতন্ত্র লুট করে নিয়ে গেছে। স্বাধীনতা সার্বভৌমত্ব হারিয়ে গেছে। এখন তরুণ সমাজের প্রতি আমাদের আবদার, সময় এসেছে দেশ রক্ষা করার।

নজরুলের বিদ্রোহী কবিতা উল্লেখ করে বিএনপির এই নেতা আরও বলেন, তোমাদেরকে ভবিষ্যত ডাক দিচ্ছে। দেশ মাতৃকাকে রক্ষা করার। অত্যন্ত কঠিন সময় পার করছি আমরা। এমন সময় অতীতে আর ছিল না। সরকার জোর করে বন্দুকের ভয় দেখিয়ে ক্ষমতা দখল করে আছে পাকিস্তানি হানাদারদের মতো। আবার তারাই দাবি করে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি হিসেবে। তারা গণতন্ত্রকে ধ্বংস করে মুক্তিযুদ্ধকে অস্বীকার করেছে। ১৭৯১ সালে একটাই চেতনা ছিল বাংলাদেশক একটা গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার। দেশের সমাজকে গণতান্ত্রিক সমাজে প্রতিষ্ঠা করার। কিন্তু আওয়ামী লীগ ২০০৯ সালে ক্ষমতায় এসে তণতন্ত্রকে ধ্বংস করে কয়েকবার একতরফা নির্বাচন করে জনগণের ক্ষমতা কেড়ে নিয়ে গেছে।

ফখরুল বলেন, এই সরকার রাজনৈতিক কারণে মেধাবীদের চাকরি দিতে পারে না। তারা ব্যবসার কোনো সুযোগ দিতে পারে না। চার কোটি বেকার চাকরি পাচ্ছে না। তারা নিজেদের ধনী বানাতে ব্যস্ত। তারা লুট করে বিদেশে পাচার করবে, বাড়ি বানাবে, সেই বিষয় নিয়ে ব্যস্ত। তাদের একটাই লক্ষ্য লুট করা। দেশের উন্নয়নের সমালোচনা করে এই নেতা আরও বলেন, তারা (আওয়ামী লীগ) বলে এতো উন্নয়ন কী তারা দেখতে পায় না? উন্নয়ন তো মানুষ বুঝতেই পারে না। কয়েকটি উড়াল সেতু, কয়েকটা ফ্লাইওভার, কয়েকটা ট্যানেল বানালে উন্নয়ন হয়না। উন্নয়ন বলে সেইটাকে যখন আমার দেশের মানুষ দু’বেলা দু’মুঠো খাবার খেতে পারবে। মোটা কাপড়, মোটা চালের ভাত খেতে পারব। সেই ব্যবস্থা করে নাই। সাধারণ মানুষের চিন্তা করেনি। তারা ঘরে ঘরে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। সেই প্রতিশ্রুতি রক্ষা করতে পারেনি সরকার।

হিরোক রাজার দেশ সিনেমার গল্প উল্লেখ করে ফখরুল ইসলাম বলেন, এই সরকারের দড়ি ধরে টান মেরে রাজাকে খান খান করতে হবে। ভয়ে সমাবেশে আসার পথে গড়ি পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে। এই সরকার আসলে কাপুরুষ। এতো ভীতূ যে গাড়ি চলতে দিলে বগুড়ায় জায়গা দিতে পারত না।
মির্জা ফখরুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী বলেন, করো ভয়ে তিনি ভীত না। তাহলে বিদেশ থেকে এসে তিনি এই কথা কেন বললেন; যে আমাদের তারা সরায়ে দিতে চায়। আপনিই (প্রধানমন্ত্রী) বলেন অনেক শক্তিশালী সেই দেশ। আমাদের দুই মিনিটেই শেষ করে দিতে পারে। আবার তারাই বলছে, ভিসা নীতীতি তারা ভয় পায় না। তারা নতুন ভিসা নীতি চালু করবে। এখন জনগণ কী করবে? প্রকৃতপক্ষে তাদের বক্তব্য শুনে ঘোড়াও হাসে। আমারা মানুষকে সাথে নিয়ে আমাদের ভোটের অধিকার ফিরিয়ে আনতে চাই। আমরা স্বাধীনতা-সার্বভৌমত্বকে রক্ষা করতে চাই। আমরা মানুষের অধিকার ফিরিয়ে দিতে চাই। আওয়ামী লীগ সরকার বাংলাদেশে জন্য কী করেছে? উত্তরের মানুষের জন্য তিস্তার পানি চুক্তি করতে পারেননি। সীমান্ত হত্যা বন্ধ করতে পারেন নাই। এই সরকার আমাদের জন্য একটি জিনিসি এনেছে। তা হলো ঋণ।

লোডশেডিংয়ের বিষয় উল্লেখ করে ফখরুল বলেন, দেশে বিদ্যুৎ নাকি ফেরি করে বিক্রি করতে হবে। এখন বিদ্যুৎ কোথায়? আওয়ামী লীগ সব খেয়ে ফেলেছে। এরা সব খেয়ে ফেলেছে। এরা যা পায় তাই খায়। এরা দেশ জাতি খেয়ে ফেলছে। গণতন্ত্র রক্ষা লড়াই আমাদের বিএনপির লড়াই নয়। এই লড়াই সমগ্র জাতির লড়াই। এবং এই লড়ায়ের জন্য আমাদের নেতা তারেক রহমান পরিষ্কার করে বলেছেন, আমাদের দাবি একটা। সেই দাবি হচ্ছে আমাদের ভোটাধিকার ফেরত দিতে হবে। এই জন্য সরকারকে পদত্যাগ করতে হবে। সংসদ বিলুপ্ত করতে হবে। এবং তত্ত্ববধায়ক সরকার অথবা নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা ছেড়ে দিতে হবে। নতুন একটি নির্বাচনের মধ্যে দিয়ে নতুন সরকার গঠন করা হবে। এক দফা এক দাবি, শেখ হাসিনার পদত্যাগ। এই দাবি আদায় হবে রাজপথে।

সমাবেশে বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আরও বলেন, তারা গুম করছে, খুন করছে, তাদের সরিয়ে জনগনের সরকার প্রতিষ্ঠা করতে চাই। আমাদের পরিষ্কার কথা, নির্বাচন অবশ্যই হবে। সেই নির্বাচন হবে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে। এবং খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে হবে। ৪০ লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। তার আগে কোনো নির্বাচন নয়। তরুণেরা গর্জে উঠুন আবার। আমরা গণতন্ত্র চাই। আমরা মুক্তি চাই।

সমাবেশে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানীর সভাপতিত্বে প্রধান বক্তার বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু। যুবদল কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টনের সঞ্চালনায় এসময় আরো বক্তব্য রাখেন রাজশাহী বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু, রংপুর বিভাগীয় বিএনপি নেতা আসাদুল হাবিব, কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, বগুড়া জেলা বিএনপির সভাপতি ও পৌর মেয়র রেজাউল করিম বাদশা, সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা, কেন্দ্রীয় যুবদলের সিনিয়র সহ-সভাপতি মাহমুদ হাসান, সহ-সভাপতি মাহফুজুর রহমান বিজয়, বগুড়া জেলা যুবদলের আহ্বায়ক খাদেমুল ইসলাম খাদেম, যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল ইসলাম শুভ, সদস্য সচিব আবু হাসান, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী রিগ্যানসহ প্রমুখ।

এদিকে দুপুরের মধ্যেই বগুড়া সেন্ট্রাল হাইস্কুল মাঠ কানায় কানায় ভরে যায়। বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের মিছিলে মিছিলে মুখরিত হয়ে উঠে তারুণ্যের সমাবেশ। উত্তরের ১৬ জেলার হাজার হাজার নেতাকর্মী ট্রাক, বাস, মাইক্রোবাসের বহর নিয়ে বগুড়ায় প্রবেশ করে। এছাড়াও সকাল থেকে বগুড়ার ১২টি উপজেলা থেকে পৃথক পৃথক মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন নেতাকর্মীরা। সমাবেশকে ঘিরে পুরো শহরজুড়ে পুলিশের কড়া নজরদারি ছিল। সে কারণে কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

দিনাজপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য, কাচারী চত্বরে হাতাহাতি আহত ৭জন।
অপরাধ 16 hours আগে

অদৃশ্য ক্ষমতায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
রংপুর 22 hours আগে

পঞ্চগড়ের বোদায় ভর্তুকি মূল্যে পণ্য বিক্রয় স্টোল পরিদর্শন করেন পানি
রংপুর 22 hours আগে

শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে-স্বরাষ্ট্রমন্ত্রী।
জাতীয় 2 days আগে

সুনামগঞ্জে পরিকল্পিত অগ্নিসংযোগ,বাইরে থেকে তালা মেরে বসত ঘরে আগুন, প্রাণনাশের
অপরাধ 2 days আগে

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড।
রংপুর 2 days আগে

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন পরিদর্শনে সমাজ কল্যাণ মন্ত্রী ডাঃ এজেড
রংপুর 2 days আগে

ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত জাহান সেচ্ছায় বদলি নিলেল।
রংপুর 3 days আগে

চিরিরবন্দরে বাসের ধাঁক্কায় আরএফএল কোম্পানির এস আর রাকিব নিহত।
দুর্ঘটনা 3 days আগে

অন্ধকার নামতেই পঞ্চগড় কেন্দ্রীয় কবর স্থানে শুরু হয়, লুটপাট, জুয়া
অপরাধ 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক