হোম
অপরাধ

বগুড়ায় দোকানের মালিকানা নিয়ে দুই গ্রুপের মধ্যে মারপিট

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৫ এপ্রিল, ২০২৩ ১:১৯ অপরাহ্ণ

ফাইল ছবি

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার রাজাবাজারে দোকানের মালিকানা নিয়ে দুই গ্রুপের মধ্যে মারপিটে ঘটনা ঘটেছ। এঘটনায় একজনকে ছুরিকাঘাত করেছে। ৪ এপ্রিল(মঙ্গলবার) বিকাল তিনটার দিকে দুই গ্রুপের মাঝে এই ঘটনা ঘটে। এতে ভোগা নামে এক ব্যক্তি ছুরিকাহত হয়েছে। এছাড়াও মারপিটের এক পর্যায়ে ককটেল বিস্ফোরণের আওয়াজে ব্যবসায়ীরা আতঙ্কিত হয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
জানা গেছে, রাজাবাজারে দশ শতক জায়গার উপর একটি দোকান রয়েছে। সেই দোকানের জায়গা ২০০৯ সালে দয়াল ভান্ডার নামে আব্দুর রহমান রুনু বাংলাদেশ জুট করপোরেশন থেকে ইজারা নেন। ইজারা নেয়ার পর থেকেই এখলাছুর রহমান দিং নামে এক ব্যক্তি ওই জায়গাকে নিজেদের পৈত্রিক সম্পত্তি দাবি করেন। পরে এই জায়গা নিয়ে দুই গ্রুপের মধ্যে মামলা মোকদ্দমা চলতে থাকে। এমনকি এ জায়গার মালিকানা নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) আদালতের নির্দেশে তদন্তও করে। তদন্তে আব্দুর রহমান রুনু ওই জায়গা বাংলাদেশ জুট মিল থেকে ইজারা নিয়েছেন বলে ২০২১ সালে পিবিআই জানায়। তারপরেও ২০২১ সালের ১৪ নভেম্বর ওই দোকান ঘর এখলাছুর রহমান নিজের পৈত্রিক সম্পত্তি দাবি করে দখল করে। এর মধ্যে রুনু ২০২২ সালের ১৬ জুন ইজারার চুক্তি ২০২৫ সাল পর্যন্ত নবায়ন করেন। তবুও দুই পক্ষের মধ্যে আবারও পাল্টাপাল্টি মামলা চলতে থাকে।
এক পর্যায়ে মঙ্গলবার(৪ এপ্রিল) দুপুরে ওই দোকান ঘরে যান রুনু। খবর পেয়ে এখলাছুর রহমান ও তার সমর্থকেরা বাজারে পৌছালে দুই গ্রুপের মধ্যে মারপিটের ঘটনা ঘটে। এসময় দুইটি ককটেল বিস্ফোরণের আওয়াজ পাওয়া যায়। এছাড়াও চেলোপাড়া এলাকার বাসিন্দা ভোগা নামে এক ব্যক্তি ছুরিকাহত হন। তিনি বর্তমানে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন।
আব্দুর রহমান রুনু বলেন, ‘আমি ২০০৯ সালে সরকারের কাছ থেকে ওই জায়গা লিজ নিয়ে দয়াল ভান্ডার নামে ব্যবসা করে আসছি। কিন্তু এখলাছুর রহমান ভুয়া দলিল করে তারা ওই দোকান ঘরের জায়গা নিজেদের সম্পত্তি বলে দাবি করে। আজ আমার লিজ নেয়া জায়গায় আমি দোকান চালু করতে গেলে এখলাছুর রহমানের লোকজন আমাদের উপর অপর্কিত ভাবে হামলা ও মারপিট করেছে। এখলাছুর রহমানের ছেলে মুন বলেন, ‘ওই দোকানের জায়গা আমাদের বাপ-দাদার ক্রয়কৃত পৈত্রিক সম্পত্তি। আমাদের জায়গা রুনু অন্যায়ভাবে দখল করতে এসেছিল। আমরা বাধা দিলে তারা আমাদের উপর হামলা চালায়।
বগুড়া রাজাবাজার আড়ৎদার ও সাধারণ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক পরিমল প্রসাদ রাজ বলেন, একটা দোকান ঘরের জায়গা নিয়ে দুই গ্রুপের মধ্যে ঝামেলা চলছে। আজ সেই জায়গা নিয়ে দুই গ্রুপের মধ্যে মারপিট এবং ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এই জায়গা নিয়ে প্রায়ই বাজারে ঝামেলার সৃষ্টি হচ্ছে। এতে ব্যবসায়ীরা নিরাপত্তাহীনতা ভুগছে।
বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম বলেন, একটা জায়গা নিয়ে দুই গ্রুপের মধ্যে মারপিটের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ ঘটনায় অভিযোপ সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

ঠাকুরগাঁওয়ে আ.লীগের ছত্র ছায়ায় খাস জমি ১৭ বছর দখলে রেখেছে
অপরাধ 18 hours আগে

ঠাকুরগাঁও পীরগঞ্জে সরকারি রেকর্ড ভুক্ত রাস্তা দখল করে বাড়ি নির্মাণের
রংপুর 1 day আগে

ঠাকুরগাঁওয়ে অনৈতিক কর্মকান্ডে ছেলের হাতে -মা আটক টাকায় রফাদফায় বিএনপির
অপরাধ 2 days আগে

সাঘাটায় যৌতুকের দাবিতে শশুর–শাশুড়ী পুত্রবধূকে বটি দিয়ে জবাই করার চেষ্টা।
অপরাধ 3 days আগে

ঠাকুরগাঁও-৩ আসনেই বিএনপি জয় পেলেও অভাবনীয় উত্থান জামায়াতের।
রংপুর 3 days আগে

দিনাজপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য, কাচারী চত্বরে হাতাহাতি আহত ৭জন।
অপরাধ 3 days আগে

অদৃশ্য ক্ষমতায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
রংপুর 4 days আগে

পঞ্চগড়ের বোদায় ভর্তুকি মূল্যে পণ্য বিক্রয় স্টোল পরিদর্শন করেন পানি
রংপুর 4 days আগে

শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে-স্বরাষ্ট্রমন্ত্রী।
জাতীয় 4 days আগে

সুনামগঞ্জে পরিকল্পিত অগ্নিসংযোগ,বাইরে থেকে তালা মেরে বসত ঘরে আগুন, প্রাণনাশের
অপরাধ 4 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক