হোম
জাতীয়

বগুড়ায় তিন উপজেলায় চেয়ারম্যান নির্বাচিত হলেন যারা

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৩০ মে, ২০২৪ ১১:৫৬ পূর্বাহ্ণ

ফাইল ছবি

মিরু হাসান,স্টাফ রিপোর্টার: ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে বগুড়ার তিনটি উপজেলার ভোট গণনা শেষে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করা হয়েছে।ঘোষিত ফলাফলে বগুড়া সদর উপজেলায় জেলা যুবলীগের সভাপতি শুভাশীষ পোদ্দার লিটন (আনারস), শিবগঞ্জে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তা (আনারস) এবং শাজাহানপুরে বর্তমান চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু (মোটরসাইকেল) নির্বাচিত হয়েছেন।

বুধবার (২৯ মে) সকাল ৮টা থেকে একটানা ভোট গ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত। এর মধ্যে নির্বাচনী প্রতীক ভুল হওয়ায় বগুড়া সদর উপজেলা পরিষদ নির্বাচনে পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ভোট স্থগিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন। অন্যদিকে শহরের একটি কেন্দ্র থেকে ২ প্রিজাইডিং অফিসারকে প্রত্যাহার এবং ভোটে প্রভাব বিস্তার করার দায়ে এক যুবলীগের নেতাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

বগুড়া সদর ছাড়াও শিবগঞ্জ এবং শাজাহানপুর উপজেলা পরিষদের নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। শেরপুর থেকে এসে প্রার্থীর পক্ষে লিফলেট বিতরণ করায় শাজাহানপুরে এক ব্যাক্তিকে পুলিশে সোপর্দ করা হয়েছে।বগুড়া সদরে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন বগুড়া জেলা যুবলীগের সভাপতি শুভাশীষ পোদ্দার লিটন তার প্রতীক ছিলো আনারস। তিনি পেয়েছেন ৩৬ হাজার ২৬০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বর্তমান চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক ঘোড়া প্রতীকে পেয়েছেন ২৪ হাজার ৬৮৫ ভোট।

বগুড়া জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং জেলা ছাত্রলীগের সাবেক কমিটি লিটন-রনি কমিটির সাবেক সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ খাঁন রনি মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ২১ হাজার ৬১৮ ভোট।সদরে মোট ৪ লাখ ৩৪ হাজার ২২৯ জন ভোটারের মধ্যে ৮৫ হাজার ৬৯৬ জন ভোটর তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে ৪ হাজার ২০৪ ভোট বাতিল হয়েছে। ভোট গ্রহণের হার ছিলো ১৯.৭৪ শতাংশ। বেসরকারি ফলাফলে শুভাশীষ পোদ্দার লিটন বিজয়ী হয়েছেন।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোছা. তহমিনা আকতার ৪৩ হাজার ১৮৭ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার একমাত্র নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ডালিয়া খাতুন পেয়েছেন ৩৫ হাজার ৯৪৯ ভোট।
শিবগঞ্জে চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তা আনারস প্রতীক নিয়ে ৭৭ হাজার ১০৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী ফিরোজ আহম্মেদ রিজু মোটরসাইকেল প্রতীক নিয়ে ৫৭ হাজার ৮০৬ ভোট পেয়েছেন।
এ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে শাহনেওয়াজ বিপুল তালা প্রতীকে ৬২ হাজার ২৩০ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক জান্নাতী আক্তার টুম্পা কলস প্রতীকে ৪৬ হাজার ৯৯৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

এ উপজেলায় মোট ভোটার ৩ লক্ষ ৩০ হাজার ৯৫ জন। নির্বাচন চলাকালিন রায়নগর ইউনিয়নের সেকেন্দ্রাবাদ মাদ্রাসা কেন্দ্রে এবং পৌরসভার শব্দলদিঘী বিদ্যালয় কেন্দ্রে ককটেল ফাটিয়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করলে আইনশৃংখলা বাহিনীর হস্তক্ষেপে অল্প সময়ের মধ্যে পরিস্থিতি শান্ত হয়।
শাজাহানপুর উপজেলায় সোহরাব হোসেন ছান্নু মোটরসাইকেল প্রতীকে ৫২ হাজার ৯৫৫ ভোট পেয়ে পুনঃরায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাজেদুর রহমান সাহীন আনারস প্রতীকে পেয়েছেন ৪১ হাজার ৯০৫ ভোট।

এই উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে আব্দুল মজিদ তালা প্রতীকে ৩৬ হাজার ৯২৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তাজনুর রহমান শাহিন পেয়েছেন ২২ হাজার ৪০৬ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে পাপিয়া সুলতানা হাঁস প্রতীকে ৫০০০৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী লাভলী ইয়াসমিন ফুটবল প্রতীকে পেয়েছেন ১৯ হাজার ৬০১ ভোট।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

দিনাজপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য, কাচারী চত্বরে হাতাহাতি আহত ৭জন।
অপরাধ 2 hours আগে

অদৃশ্য ক্ষমতায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
রংপুর 9 hours আগে

পঞ্চগড়ের বোদায় ভর্তুকি মূল্যে পণ্য বিক্রয় স্টোল পরিদর্শন করেন পানি
রংপুর 9 hours আগে

শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে-স্বরাষ্ট্রমন্ত্রী।
জাতীয় 1 day আগে

সুনামগঞ্জে পরিকল্পিত অগ্নিসংযোগ,বাইরে থেকে তালা মেরে বসত ঘরে আগুন, প্রাণনাশের
অপরাধ 1 day আগে

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড।
রংপুর 1 day আগে

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন পরিদর্শনে সমাজ কল্যাণ মন্ত্রী ডাঃ এজেড
রংপুর 1 day আগে

ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত জাহান সেচ্ছায় বদলি নিলেল।
রংপুর 2 days আগে

চিরিরবন্দরে বাসের ধাঁক্কায় আরএফএল কোম্পানির এস আর রাকিব নিহত।
দুর্ঘটনা 2 days আগে

অন্ধকার নামতেই পঞ্চগড় কেন্দ্রীয় কবর স্থানে শুরু হয়, লুটপাট, জুয়া
অপরাধ 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক