হোম
নির্বাচিত কলাম

বগুড়ায় ডেঙ্গুর প্রকোপ: মশা নিধন বরাদ্দে আছে, প্রয়োগে নেই

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২২ জুলাই, ২০২৩ ১১:১৮ অপরাহ্ণ

ফাইল ছবি

মিরু হাসান, ষ্টাফ রিপোর্টার: বগুড়া শহরের খান্দার এলাকার বাসিন্দা হাফিজুর রহমান জানালেন তার এলাকায় সপ্তাহেতো দূরের কথা তিন মাসেও একবার মশা মারার ওষুধ ছিটানো হয় না। দিন-রাত যেকোনো সময় মশার যন্ত্রণায় টেকা দায়।

শহরের কারমাইকেল সড়কের কৃষি ফার্মের সামনে পৌরসভার একটি ময়লা ফেলার ডাম্পিং স্টেশন রয়েছে। সারাদিন সেখানে ময়লা পড়ে। এর আশপাশে আবাসিক ভবন রয়েছে অনেকগুলো।
সেখানকার একটি ভবনের বাসিন্দা গৃহবধূ সেলিনা বেগম জানান, দিনেও মশারি টাঙাতে হয়। এর ওপর ময়লার গন্ধে টেকা যায় না। অপরিষ্কার এই জায়গাটির কারণে মশার উৎপাত ১০ গুণ বেশি। সেখানে ডাবের খোসা থেকে শুরু করে নানা রকম বাসনপত্রও পড়ে থাকে। পানি জমে মশার প্রজনন খুবই সহজ।
শহরের অপরপ্রান্ত মালতিনগর এলাকার বাসিন্দা মীর ফরিদ হোসেন বলেন, কয়েল কিনতে কিনতে অস্থির হয়ে গেছি। মশার উৎপাত আগে কখনো এত বেশি হয়নি। একেতো ডেঙ্গু আতঙ্ক চারদিকে ছড়িয়ে পড়েছে, তার ওপর এত মশা। পৌরসভার দায়িত্বরতরা কেন যে এসব দেখে না বুঝি না। আমরা খুব অসহায় পরিস্থিতির মধ্যে রয়েছি।
শহরের ফুলবাড়ি এলাকার বাসিন্দা অনিন্দ কুমার বলেন, পৌরসভার মশকনিধন অভিযান দৃশ্যমান নয়। একদিন শুধু মাইকিং শুনেছি, তারা ডেঙ্গু বিস্তারে জনগণকে সতর্ক হতে বলছে। এতেই শেষ। ড্রেনগুলো দেখলে ভয় লাগে। সেখানে মশা গিজগিজ করছে। কবে যে পৌরসভা ওষুধ ছিটিয়েছে মনে নেই।
প্রায় দেড়শো বছরের পুরোনো বগুড়া পৌরসভায় এখন ২১টি ওয়ার্ড রয়েছে। নতুন করে যুক্ত হওয়া ৯টি ওয়ার্ডে নাগরিক সুযোগ-সুবিধার অভাব রয়েছে বলেও অভিযোগ বাসিন্দাদের। মশা নিধনে পৌরসভার উদ্যোগ নিয়ে একই অভিযোগ করছেন তারা।
১৩ নম্বর ওয়ার্ডের ফুলদীঘি এলাকার বাসিন্দা রাকিব হোসেন বলেন, এ এলাকায় কখনো মশার ওষুধ ছিটানো হয়নি। পাশের ১২ নম্বর ওয়ার্ডে ওষুধ ছিটিয়ে চলে যায়। কিন্তু আমরা বঞ্চিত হয়ে রয়েছি।
বগুড়া স্বাস্থ্য বিভাগ থেকে পাওয়া তথ্য অনুসারে এডিস মশার প্রকোপে সারাদেশের মতো ডেঙ্গু রোগী বাড়ছে বগুড়ায়ও। গত চার মাসে এই জেলায় ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা ৩৩৬। দুজন মারা গেছেন ডেঙ্গু আক্রান্ত হয়ে।
বগুড়ার হাসপাতালগুলোতে বাড়ছে আক্রান্তের সংখ্যা। বিদ্যমান পরিস্থিতিতে এখন জ্বর হলেই ডেঙ্গু সন্দেহে হাসপাতালে যাচ্ছে মানুষ। কিন্তু ডেঙ্গু পরীক্ষার জন্য প্রয়োজনীয় উপকরণের (কিট) সংকট দেখা দিয়েছে হাসপাতালগুলোতে। এতে ভোগান্তিতে পড়তে হচ্ছে রোগীদের।
বর্তমানে বগুড়া মেডিকেল ও মোহাম্মদ আলী হাসপাতালে ৪৫ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন। বুধবার (১৯ জুলাই) সকাল ৮টা থেকে শুক্রবার (২১ জুলাই) সকাল ৮টা পর্যন্ত ৪৮ ঘণ্টায় ১৪ জন রোগী শনাক্ত হয়েছেন। আর এ পর্যন্ত মারা গেছেন দুজন।
বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালের (শজিমেক) সহকারী পরিচালক আব্দুল ওয়াদুদ জানান, বগুড়া শহর ও গ্রামের মানুষ জ্বর হলেই হাসপাতালে ছুটে আসছে। তাদের ডেঙ্গু পরীক্ষা করাতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে হাসপাতালের স্বাস্থ্যকর্মীদের। এরই মধ্যে ডেঙ্গু পরীক্ষার কিট সংকট দেখা দিয়েছে হাসপাতালে।
চিকিৎসকরা জানান, সাধারণত জুলাই থেকে অক্টোবর মাস পর্যন্ত ডেঙ্গুর প্রকোপ থাকে। কিন্তু এখন দেখা যাচ্ছে ডেঙ্গুর সময়কাল এগিয়ে এসেছে ও দীর্ঘায়িত হয়েছে।
বগুড়া পৌরসভা কর্তৃপক্ষ বলছে, প্রায় ৭০ বর্গকিলোমিটার আয়তন ও চার লাখেরও বেশি জনগোষ্ঠীর এ পৌরসভায় বছরে ১৫০ লিটার মশার ওষুধ ব্যবহার করা হয়। ২১টি ওয়ার্ডে এসব ওষুধ ছিটাতে ফগার মেশিন আছে ২৪টি। মশকনিধনের কাজে পৌরসভায় তিনজন স্থায়ী কর্মচারীও রয়েছেন।
পৌরসভার স্বাস্থ্য পরিদর্শক শাহ আলী খান বলেন, প্রতি মাসে একটি ওয়ার্ডে ওষুধ বরাদ্দ দেওয়া থাকে দেড় লিটার। আর এই ওষুধ প্রয়োগের জন্য ওয়ার্ডপ্রতি বরাদ্দ দেওয়া হয় ২০০ লিটার ডিজেল ও ২৫ লিটার অকটেন।
বর্ধিত এলাকা অর্থাৎ নতুন সংযুক্ত ওয়ার্ডগুলোতে মশার ওষুধ প্রয়োগ করা হয় না বলে বাসিন্দাদের অভিযোগ জানালে শাহ আলী বলেন, শহরে জেলা প্রশাসন ও পুলিশ সুপার কার্যালয়ের মতো জনগুরুত্বপূর্ণ এলাকায় ওষুধ একটু বেশি দেওয়া হয়। বর্ধিত ওয়ার্ডের কিছু এলাকায় কম ওষুধ দেওয়া হতে পারে। তবে কোনো ওয়ার্ড বাদ থাকে না। সব ওয়ার্ডেই ওষুধ দেওয়া হয়।
মশার ওষুধ না ছিটানোর প্রসঙ্গে বগুড়া পৌরসভার মেয়র রেজাউল করিম বাদশা বলেন, বর্ধিত ওয়ার্ডগুলো মশার ওষুধ পায় না এ কথা ঠিক নয়। আমরা সাধ্যমতো চেষ্টা করছি। ডেঙ্গুর প্রকোপ নিয়ে শহরে মাইকিং করা হয়েছে। এছাড়া কাউন্সিলরদের কাছে ওষুধ পাঠিয়েছি। তারা নিজ উদ্যোগে ওষুধ ছিটানোর ব্যবস্থা করছে।
সদর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সামির হোসেন মিশু বলেন, আমাদের আগে থেকেই সচতন হতে হবে। কারণ সংক্রামক ব্যাধি শুরু হওয়ার পর আমরা সচেতন না হলে ব্যাধিটি বাড়বে। ডেঙ্গু বগুড়াতেও দেখা দিয়েছে। ড্রেন বা বাসাবাড়িতে জমে থাকা পানি এডিস মশার প্রজননস্থল। এই জায়গাগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। এসব বিষয়ে পৌরসভাকে এগিয়ে আসতে হবে, মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে হবে।।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সেতুর অভাবে সীমান্তবর্তী দশটি গ্রামের হাজার হাজার মানুষের
জনদুর্ভোগ 44 minutes আগে

ঠাকুরগাঁওয়ে আ.লীগের ছত্র ছায়ায় খাস জমি ১৭ বছর দখলে রেখেছে
অপরাধ 21 hours আগে

ঠাকুরগাঁও পীরগঞ্জে সরকারি রেকর্ড ভুক্ত রাস্তা দখল করে বাড়ি নির্মাণের
রংপুর 1 day আগে

ঠাকুরগাঁওয়ে অনৈতিক কর্মকান্ডে ছেলের হাতে -মা আটক টাকায় রফাদফায় বিএনপির
অপরাধ 2 days আগে

সাঘাটায় যৌতুকের দাবিতে শশুর–শাশুড়ী পুত্রবধূকে বটি দিয়ে জবাই করার চেষ্টা।
অপরাধ 3 days আগে

ঠাকুরগাঁও-৩ আসনেই বিএনপি জয় পেলেও অভাবনীয় উত্থান জামায়াতের।
রংপুর 3 days আগে

দিনাজপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য, কাচারী চত্বরে হাতাহাতি আহত ৭জন।
অপরাধ 4 days আগে

অদৃশ্য ক্ষমতায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
রংপুর 4 days আগে

পঞ্চগড়ের বোদায় ভর্তুকি মূল্যে পণ্য বিক্রয় স্টোল পরিদর্শন করেন পানি
রংপুর 4 days আগে

শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে-স্বরাষ্ট্রমন্ত্রী।
জাতীয় 4 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক