admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৪ জুলাই, ২০২৩ ৬:৪৭ অপরাহ্ণ
মিরু হাসান, ষ্টাফ রিপোর্টারঃ বগুড়ায় ৬ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা ডিবি। পৃথক পৃথক অভিযানে বগুড়ার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়৷ এসময় তাদের কাছ থেকে ১৬ কেজি গাঁজা, ২০০ পিস ইয়াবা, ৪০ বোতল ফেন্সিডিল ও মাদক বিক্রির ২ হাজার টাকা পাওয়া যায়।
গ্রেপ্তার মাদক ব্যবসায়ীরা হলেন- কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ইব্রাহিম খলিল (৩৫), মনিরুজ্জামান মিয়া (২৬),ও নুর আলম (২৭), সদরের পলি কুকরুল গ্রামের সোহাগ ইসলাম (২২) শাহজাহানপুরের ডোমনপুকুর এলাকার শাজাহান আলী (৪০), এবং আকাশ তারা এলাকার শফিকুল ইসলাম ( ৩০) এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া জেলা পুলিশের মিডিয়ামুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার শরাফত ইসলাম।
তিনি জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে শাকপালা এলাকা থেকে ১৪ কেজি গাঁজাসহ নুর আলম, ইব্রাহীম খলিল ও মনিরুজ্জামানকে, বিআরটিসি বাস ডিপোর কাছ থেকে ২০০ ইয়াবাসহ শাজাহান আলীকে, আকাশতারা এলাকায় নিজ বাড়িতে অভিযান চালিয়ে ২ কেজি গাঁজা ও টাকাসহ শফিকুল ইসলামকে এবং শহরের বাদুড়তলা এলাকা থেকে ৪০ বোতল ফেন্সিডিলসহ সোহাগ ইসলামকে গ্রেপ্তার করা হয়। তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।