admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১১ ডিসেম্বর, ২০২৩ ৭:৩১ পূর্বাহ্ণ
শাহজাহান আলী,বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার গাবতলীতে পর্নোগ্রাফি মামলায় দুই যুবককে গ্রেফতার করেছে র্যাব।
১০ ডিসেম্বর( রেববার) দুপুরে বগুড়ার গাবতলী উপজেলায় র্যাবের একটি আভিযানিক টিম অভিযান পরিচালনা করে পর্নোগ্রাফি মামলায় দুই যুবককে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ওই দুই যুকক হলো- বগুড়ার সোনাতলা উপজেলার নওদাবগা এলাকার লাবলু মিয়ার ছেলে আব্দুল মমিন(২১) ও বাদল প্রামাণিকের ছেলে রস্তম আলী(২২)।
রোবার রাতে র্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৭ ডিসেম্বর আসামি আব্দুল মমিন তার সহযোগীদের নিয়ে ভিকটিমের গোসলের ভিডিও ফোনে ধারণ করে। এরপর তারা ভিকটিমের মোবাইল ফোনে সেই ভিডিও পাঠায় এবং ৫০ (পঞ্চশ) হাজার টাকা না দিলে ইন্টারনেট ছেড়ে দেওয়ার হুমকি দেয়।
এই ঘটনার পর রোববার (১০ ডিসেম্বর) ভিকটিম গাবতলী মডেল থানায় আসামিদের নামে একটি অভিযোগ দেন।সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অভিযোগ পাওয়ার পর র্যাবের একটি চৌকস টিম অভিযানে নামে।পরে ওইদিন দুপুরে গাবতলী এলাকা থেকে আাসামি মমিন ও তার সহযোগী রস্তম আলীকে গ্রেফতার করা হয়।
র্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার মীর মনির হোসেন জানান, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনাগত ব্যবস্ত গ্রহণের জন্য গাবতলী মডেল থানায় সোপর্দ করা হয়েছে।