admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৭ মার্চ, ২০২৩ ৮:২৭ পূর্বাহ্ণ
সোহেল রানা,গুরুদাসপুর উপজেলা প্রতিনিধিঃ গুরুদাসপুর উপজেলা আদম মোল্লা (৩৮) নামের এক বখাটে যুবকের হাত থেকে বাঁচতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা। সোমবার দুপুরে উপজেলার ধারাবারিষা ইউনিয়নের উত্তর নাড়িবাড়ি এলাকায় ওই সম্মেলন করেন ভুক্তভোগি আফাজ উদ্দিন, আজগড় আলী, আতাহার ও আমজাদ হোসেন।
সম্মেলনে আফাজ উদ্দিন দাবি করেন, তাদের প্রতিবেশি আকতার মোল্লার ছেলে আদম মোল্লা নামে ওই বখাটে যুবক নানাভাবে তাদের ক্ষতি করছেন। বিদ্যালয়ে পড়া অবস্থায় ২০১৭ সালে তার মেয়ে উত্ত্যক্তের কারণে আদমের সাথে তাদের শত্রতা তৈরি হয়। পরে মেয়েটিকে অন্যত্র বিয়ে দিতে বাধ্য হন। মূলত তখন থেকেই বিভিন্ন ক্ষতির চেষ্টা করছেন আদম।
সবশেষ গত শুক্রবার দিবাগত মধ্যরাতে উঠোনের খরের গাদায় আগুন দিয়ে চিঠিসহ বিভিন্নবাজে জিনিসপত্র রেখে আসেন। বিষয়টি নিয়ে পরের দিন আদমের পরিবারে জানানো হলেও তারা কোনো ব্যবস্থা নেননি। এনিয়ে প্রতিবাদ করলেই আদম ছুরি নিয়ে তাদের মারতে তেরে আসেন।
আদমের ভাই কদম আলী দাবি করেন, খড়ের পালাতে আগুন তাড়াই দিয়ে আমার ভাইকে ফাঁসাতে চাইছেন। এর আগে এই ব্যক্তিরা তার ভাইকে মারপিট করেছিল। সেখান থেকেই আদমের মাথায় সমস্যা দেখা দিছে। আদম এখন মানসিক রোগী। ভুক্তভোগি আজগড় আলী, আতাহার হোসেন, সফুরা বেগম, আব্দুল কুদ্দুসহ অন্তত ১০জন অভিযোগ করেন, আশপাশের নারীরা চরম আতঙ্কে রয়েছেন আদমের কারণে। তাছাড়া আদম সব সময় নিজের কাছে ছুরি রাখায় তাকে কেউ কিছু বলতে পারেন না। এই আদমের কবল থেকে রক্ষা পেতে সংবাদ সম্মেলন করেছেন তারা।
গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ধারাবারিষা ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আদম দীর্ঘদিন ধরেই উত্তরনারিবাড়ি এলাকার ভাঙ্গা মসজিদ পাড়ার লোকজনকে বিভিন্নভাবে হয়রানি করছেন। গুরুদাসপুর থানার অফিসার ইনজার্চ (ওসি) মো. আব্দুল মতিন জানান, বিষয়টি তাকে জানানো হয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।