admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৮ জুন, ২০২৩ ১০:২৬ পূর্বাহ্ণ
মুক্ত কলম নিউজ ডেক্সঃ দিনাজপুরে হাজী দানেশ বিশ্ববিদ্যালয় ছাত্রের মধ্যে সংঘর্ষে ২০ জন আহত। ফেসবুকে স্ট্যাটাস দেওয়া কে কেন্দ্র করে দুজন ছাত্রের মধ্যে সংঘর্ষে বিশ জনের মত আহত হয়েছে। এদের মধ্যে 16 জনকে দিনাজপুরে আব্দুল রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় ডক্টর মামুনুর রশিদ জানান ছাত্রের মধ্যে সামান্য একটি ঘটনাকে কেন্দ্র করে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। ছাত্রদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ঘটনা কয়েকজনকে আহত হয়েছে বলে তিনি জানান।
রাত বারোটার দিকে দুপক্ষের মধ্যে সমঝোতার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান। পরিস্থিতি বিবেচনায় বিপুল সংখ্যক পুলিশ ক্যাম্পাসের বাহিরে অবস্থান নিয়ে থাকে।