admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৪ মে, ২০২২ ৮:৫৩ অপরাহ্ণ
সনতচক্রবর্ত্তীঃ ফরিদপুর জেলার সালথা উপজেলায় বজ্রপাতে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ (৪ঠা মে) বুধবার ভোরে উপজেলার গোপালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। মারা যাওয়া ওই যুবকের নাম রাকিবুল ইসলাম মুহাম্মদ সোহেল আকবর (২৬)। তিনি ছিরু মাতুব্বর ছেলে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খায়রুজ্জামান বাবু বলেন, বুধবার ভোররাতে দিকে বৃষ্টি হওয়ার আশঙ্কা দেখে রাকিবুল ইসলাম গোয়াল ঘরে গরু দেখতে যায় এ সময় হঠাৎ বজ্রপাতে গরুসহ মৃত্যু হয় রাকিবুলের ।