admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৩ আগস্ট, ২০২২ ১০:০০ অপরাহ্ণ
সনত চক্রবর্ত্তী: ফরিদপুরের মধুখালীতে মোটরসাইকেল দুর্ঘটনায় সাইম আলী, (১৪) নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছে।
নিহত সাইম আলী মধুখালি উপজেলার বাগাট ইউনিয়নের মিটাইন গ্রামের স্কুল শিক্ষক লিয়াকত আলী খানের ছেলে। সে মিটাইন উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র। শনিবার (১৩ আগস্ট) বিকেল ৪ টার দিকে নওয়াপাড়া রাস্তার মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সুত্রে জানা যায়,মোটরসাইকেল যোগে সাইম ও তার এক বন্ধু দুজনে দাওয়াত খাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে নওপাড়ার রাস্তার মোড় দিয়ে আমডাঙ্গার দিকে যাচ্ছিলো, পথিমধ্যে নওয়াপাড়া মোড় এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। নিহত সাইম মোটরসাইকেলের পিছনে বসা ছিল। দুর্ঘটনায় মাথা নিচের দিকে এবং মোটরসাইকেল তার উপরে ছিলো। পথচারীরা তাকে উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাঃ কবির হোসেন বলেন, রোগীকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। এ বিষয়ে মধুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শহিদুল ইসলাম বলেন, নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার খাদে পড়ে ওই স্কুল ছাত্র নিহত হয়েছে। পরিবারের কোন অভিযোগ না থাকায় হাসপাতাল থেকে নিহতের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে