admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২ জুলাই, ২০২২ ১২:১৭ অপরাহ্ণ
সনত চক্রবর্ত্তী ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গা উপজেলা বাজারে দুটি অগ্নিকাণ্ডে অন্তত ১৫টি দোকান পুড়ে গেছে। এতে প্রায় কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে স্থানীয়দের ধারণা করা হয়েছে। শনিবার (২ জুলাই)গভীর রাত্রী ১২ টা ও ভোর সাড়ে ৫টার দিকে এ দুটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ রিপোর্ট লেখা পর্যন্ত অগ্নিনির্বাপণে ফায়ার সার্ভিসের কয়েকটি টিম কাজ করছে।
ভাঙ্গা বাজারের একটি দোকানের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা ফায়ার সার্ভিসের। আগুনের সূত্রপাতের পরপরই তা মুহূর্তের মধ্যে আশেপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। পরে ফরিদপুর ও ভাঙ্গার ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট আগুন নেভাতে চেষ্টা চালিয়ে যাচ্ছে। ব্যবসায়ীরা দাবি করেছেন, আগুনে তাদের কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবু জাফর বলেন, আমরা ফায়ার সার্ভিসের কয়েকটি টিম আগুন নেভাতে কাজ করছি। ধারণা করা হচ্ছে একটি দোকানের শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত। তবে, ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নির্ধারণ করা যায়নি।