admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৯ জুন, ২০২২ ১০:৩২ অপরাহ্ণ
সনত চক্রবর্ত্তী: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার দাদপুর ইউনিয়নের কমলেশ্বরদী এয়াকুব আলী উচ্চ বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮.০৬.২২) সকাল ১০টা থেকে বিরতিহীনভাবে উৎসব মুখর পরিবেশে বিকাল ৪টা পর্যন্ত স্কুল প্রাঙ্গনে অনুষ্ঠিত এ নির্বাচনে ৪৮১জন অভিভাবক সদস্য তাদের ভোট প্রদান করেন।
এ নির্বাচনে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করেন। সাতৈর ইউনিয়ন পরিষদের সদস্য মো. আবুল হাসান মোল্যাসহ তার সমর্থিত পূর্ণ প্যানেল জয়লাভ করেন। বিজয়ী অভিভাবক সদস্যরা হলেন মো. আবুল হাসান মোল্যা প্রাপ্ত ভোট ২৫৩, মো.রফিকুল ইসলাম -১৮০ ভোট, মো, শাহিন মোল্যা- ১৯৪ ভোট, মো. সাখাওয়াত হোসেন- ২৬৯ ভোট পেয়ে নির্বাচিত হন। সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য হিসেবে ৩১৯ ভোট পেয়ে জামিলা আক্তার নির্বাচিত হয়েছেন। অন্যদিকে ধোপাডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বিএনপি সমর্থক, বাংলাদেশ শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য মো. ইমরুল কবীর তার সমর্থিত পূর্ণ প্যানেল পরাজিত হয়।
নির্বাচনে প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালনকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আনোয়ার হোসেন জানান, এয়াকুব আলী উচ্চ বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ৬৪৭ এর মধ্যে ৪৮১জন অভিভাবক তাদের ভোট প্রদান করেন। নির্বাচন শান্তিপূর্ন ও সুষ্ট পরিবেশে হয়েছে।