admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৮ জুন, ২০২২ ৯:১৬ অপরাহ্ণ
সনত চক্রবর্ত্তী: ফরিদপুরের বোয়ালমারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আঞ্জিরা খানম (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। আঞ্জিরা খানম শেখর ইউনিয়নের দুর্গাপুর গ্রামের লুৎফর রহমানের স্ত্রী। দুপুর ২ টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সুত্রে জানা যায়, নিহত আঞ্জিরা খানমের স্বামী লুৎফর রহমান ঢাকায় বাবুর্চির কাজ করেন। সম্প্রতি তিনি শেখর ইউনিয়নের দুর্গাপুর গ্রামে একটি বাড়ি তৈরির কাজ করেছেন।নতুন বাড়িতে বিদ্যুৎ সংযোগ না থাকার কারণে পাশের বাড়ি থেকে লাইন টেনে নতুন বাড়িতে( শুক্রবার) মিলাদ মাহফিলের আয়োজন করেন।
শনিবার দুপুরে হটাৎ আঞ্জিরা খানম বিদ্যুতায়িত হলে তাকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. সাবরিনা হক বলেন, হাসপাতালে আনার পর আঞ্জিরা খানমকে আমরা মৃত অবস্থায় পেয়েছি।