admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১ জানুয়ারি, ২০২২ ৬:৩৮ অপরাহ্ণ
সনতচক্রবর্ত্তী ফরিদপুর: ফরিদপুরে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। নিহতরা হলেন – নড়াইলের লোহাগড়ার সৌরভ হোসেন (১৬) ও সাতক্ষীরার শ্যামনগরের সাবিত হোসেন( ১৭)।
শুক্রবার (৩১ ডিসেম্বর) দিনগত রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আরিফ বলেন, খুলনা থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস ঢাকা-খুলনা মহাসড়কের নগরকান্দার গজারিয়া এলাকায় হামীম পরিবহন নামে একটি যাত্রীবাহী বাসের চাপায় ফরিদপুরের ভাঙ্গা থেকে সাতক্ষীরাগামী একটি মোটরসাইকেলকে চাপা দেয়।
এতে মোটরসাইকেলের দুই আরোহীর মৃত্যু হয়। ঘটনাস্থলে মারা যান সাবিত। অপরজন সৌরভকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি আরও বলেন, আমাদের পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।