admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি, ২০২৩ ৯:২৫ অপরাহ্ণ
সনত চক্রবর্ত্তী,ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় ময়না গ্রামে গত শুক্রবার সকালে আগুন লেগে দুটি পরিবারের চারটি ঘর, নগদ টাকা সহ সবকিছু আগুনে পুড়ে নিঃস্ব হয়ে গেছে পরিবার গুলো। বিভিন্ন পত্রিকায় খবরটি প্রকাশিত হওয়ার পর (১৮ ফেব্রুয়ারি) শনিবার ক্ষতিগ্রস্ত অসহায় পরিবার পাশে দাঁড়ালেন ফরিদপুর ১ আসনের আওয়ামীলীগ এর মনোনয়ন প্রত্যাশী সাখাওয়াত হোসেন। শনিবার দুপুর ৩ টায় তিনি ক্ষতিগ্রস্ত পরিবের বাড়িতে আসেন, আগুনে পুড়ে যাওয়া পরিবারগুলোর খোঁজখবর নেন। এ সময় সাখাওয়াত হোসেন বলেন, আমি আপনাদের সন্তান আপনাদের সেবক আপনাদের পাশে থেকে আপনাদের সেবা করতে চাই। আমি ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারগুলোর পাশে থাকব ইনশাআল্লাহ।
তিনি এ সময় আরো বলেন আমি আপনাদের ভালবাসা নিয়ে বোয়ালমারী, আলফাডাঙ্গা ও মধুখালি বাসির পাশে থেকে কাজ করতে চাই অসহায় মানুষগুলোর পাশে দাঁড়াতে চাই। আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আপনাদের পাশে থাকার সুযোগ করে দেবেন। ভবিষ্যতেও আমার সহযোগিতা অব্যাহত থাকবে।
