admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১২ নভেম্বর, ২০২১ ৮:৫৮ অপরাহ্ণ
সনতচক্রবর্ত্তী ফরিদপুরঃ ফরিদপুরের অম্বিকাপুর গ্রামের ৪র্থ শ্রেনীর ছাত্র মারুফ মাস্ক বিক্রি করে পড়ালেখা করছে।
করোনাভাইরাসের বিস্তার রোধে সারা দেশে মাস্কের ব্যবহার বেড়েছে। সেই সঙ্গে বেড়েছে এর বিক্রিও। অনেকে আবার মাস্ক বিক্রি করে সংসারও চালাচ্ছেন। তেমনি একজনন স্কুল ছাত্র ফরিদপুর সদরের অম্বিকাপুর বাজারের মাস্ক বিক্রেতা মারুফ ব্যাপারী।
ধুলাবালি থেকে বিরত থাকুন, মুখে মাস্ক ব্যবহার করুন, ধুলাবালি থেকে পরিষ্কার থাকতে মাস্ক ব্যবহার করুন, নেন নেন মাস্ক নেন। মাত্র ৫ টাকা আর ১০ টাকায়। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর ) সকালে কানাইপুর বাসস্ট্যান্ডে থেকে এভাবেই হেঁটে হেঁটে মাস্ক বিক্রি করছিলেন মারুফ ব্যাপারী ।
মারুফ বলেন,তিনি বলেন, পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে এবং করোনাভাইরাস রোধে মাস্ক ব্যবহার করার কথা বলা হয়েছে।তাই আমি পায়ে হেঁটে হেঁটে আবার বাসের ভিতরে মানুষের দ্বারে দ্বারে মাস্ক বিক্রি করছি। স্বল্প মূল্যের এ মাস্কগুলো গ্রামের সাধারণ খেটে খাওয়া মানুষগুলোর উপকারে আসছে বলেও জানান তিনি।
আমাদের সময় ডটকম-কে বলেন, আমি ৪র্থ শ্রেনীতে পড়ি সপ্তাহে দুই দিন স্কুলে যায় বাকি ৪ দিন স্কুলে যায়। এতে যা আয় হয় তাই দিয়ে কোন রকম সংসার চলে যাচ্ছে। সোমা নামের এক ক্রেতা জানান, আমার নিজের ব্যবহারের মাস্ক আছে পরিবারের সবাই জন্য মাস্ক ক্রয় করে নিয়ে নিলাম।
বাসের ভিতর থেকে মাস্ক ক্রয় করার সময় আবু হানিফ বলেন, ছেলে টা অনেক ছোট সেই জন্য মাস্ক ক্রয় করলাম এতে ছেলেটার উপকার হবে। অন্য দিকে ধুলো বালি থেকে নিজেকে রক্ষা হবে।