admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২০ অক্টোবর, ২০২১ ৬:০৫ অপরাহ্ণ
ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরে সাইকেল চালিয়ে বাড়ি যাওয়ার সময় সীমানা প্রাচীর ভেঙে ইকবাল হোসেন (৪১) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গুহলক্ষীপুরের পালপাড়ায় নন্দী বাড়ির সীমানা প্রাচীর ভেঙে এ ঘটনা ঘটে।
ইকবালের বাড়ি যশোরে। তিনি ফরিদপুর জেনারেল হাসপাতালে আউট সোর্সিং হিসেবে কাজ করতেন।
কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) কবির হোসেন জাগো নিউজকে বলেন, ইকবাল গুহলক্ষীপুরের পাল পাড়ায় ভাড়া বাড়িতে থাকতেন। রাতে সাইকেল চালিয়ে বাসায় ফেরার সময় প্রতিবেশীর পুরাতন দেওয়াল ভেঙে তার ওপর আছড়ে পড়ে। তাকে উদ্ধার করে ফরিদপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।