admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৮ মে, ২০২২ ৭:০৪ অপরাহ্ণ
সনতচক্রবর্ত্তী, ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গায় পানিতে ডুবে মামার সামনে ভাগ্নের মর্মান্তিক মৃত্যু হয়েছে। উপজেলার নাছিরাবাদ ইউনিয়নের দুয়াইর দরগাহ বাজার এলাকায় গতকাল মঙ্গলবার দুপুরে আড়িয়াল খাঁ নদীতে গোসল করতে এসে ডুবে যান সুমন হাসান(২২) নামের এক যুবক। মঙ্গলবার সারাদিন স্থানীয়রা প্রবল স্রোতের মাঝে খোঁজাখুঁজি করেও যুবকের লাশ উদ্ধার করতে পারেননি।একদিন পর লাশ উদ্ধার।
বুধবার(১৮ মে) সকালে ভাঙ্গা ও বরিশাল ফায়ার সার্ভিসের কর্মীরা ব্যাপক তল্লাশি চালিয়ে যুবকের লাশটি উদ্ধার করে। নিহতের পারিবার ও উদ্ধারকারীদের সুত্রে জানাযায়, মঙ্গলবার দুপুরে ভাগিনা হাসানকে সাথে নিয়ে তার মামা দ্বীন ইসলাম সরদার উপজেলার আড়িয়াল খাঁ নদীতে গোসল করতে যান। গোসলের এক পর্যায় মামার সামনে ভাগিনা গভীর পানিতে তলিয়ে যায়। এসময় সাতার না জানায় মামা দ্বীন ইসলাম তার ভাগনেকে উদ্ধার করতে ব্যর্থ হন। পরে স্থানীয়রা মঙ্গলবার ভাঙ্গা ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌছে উদ্ধার তৎপরতা চালায়।
নদীতে প্রচন্ড স্রোত থাকায় উদ্ধার কাজ ব্যহত হয়।পরে বুধবার সকালে ভাঙ্গা ফায়ার সার্ভিস সাব অফিসার রমেন্দ্র নাথ চৌধুরী ও বরিশাল ডুবরী দলের লিডার নজরুল ইসলামের নেতৃত্বে নদীতে প্রায় দুই ঘন্টব্যাপী তল্লাসী চালিয়ে ডুবরী দল সকাল সাড়ে ৯ টার দিকে তার মরদেহ উদ্ধার করেন। এ ব্যপারে নিহত সুমন হাসানের মামা দ্বীন ইসলাম বলেন, আমার ভাগিনা সুমন হাসান ঢাকায় মিরহাজিবাগে তার পরিবারের সাথে বসবাস করতেন।গত চারদিন আগে আমার সাথে আমাদের বাড়ী উপজেলার দোপপাসা গ্রামে বেড়াতে আসেন। আমি ও আমার ভাগ্নে সুমন হাসান উভয়েই সাতার না জানার কারনেই আমার চোখের সামনে ভাগ্নের মর্মান্তিক মৃত্যু হয়।