admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৫ মে, ২০২২ ৭:৩১ অপরাহ্ণ
ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরে হটাৎ বৃষ্টিতে জনজীবনে স্বস্তি নেমে এসেছে। গত কয়েকদিন যাবৎ প্রচণ্ড গরম, অতিষ্ঠ জনজীবন, ঘরে বাইরে কোথাও শান্তি নেই কারণ বৃষ্টি হলে যে গরম কিছুটা কমবে। শান্তি আসবে জনজীবনে। অবশেষে বুধবার (২৫ মে) দুপুর ১২ টায় হটাৎ বৃষ্টিতে জনজীবনে স্বস্তি নেমে এসেছে। মাঝে মাঝে বৃষ্টিতে যেন জনজীবনে শান্তি মিলল। জেলার বোয়ালমারী উপজেলার ময়েনদিয়া বাজারের ক্ষুদ্র ব্যবসায়িক রিয়াজুল ইসলাম বলেন, গত কয়েক দিনের গরমে অতিষ্ট, সৃষ্টি কর্তার কাছে প্রার্থনা করেছি বৃষ্টির জন্য অবশেষে বৃষ্টির দেখা পেলাম।
ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার ময়েনদিয়া বাজারে ক্ষুদ্র ব্যবসায়ি গোপাল বিশ্বাস বলেন, মনে হচ্ছিল গরমে মরেই যাব, এত গরম আমার জীবনেও লাগেনি, হটাৎ বৃষ্টিতে গোসল করেছি, বৃষ্টি পেয়ে খুব শান্তি লাগছে।
বোয়ালমারী উপজেলার বাসিন্দা ইলিয়াস রহমান বলেন, বিগত কয়েকদিন ধরে এত গরম যে ঘরে কিংবা বাইরে থাকা মুশকিল হয়ে পড়েছিল, এখন হটাৎ বৃষ্টি হচ্ছে আর সেই বৃষ্টিতে গোসল করে এখন সত্যি খুব ভালে লাগছে আজ মনটা ভালো লাগছে, রাতে খুব ভালো ঘুম হবে।