admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৫ মে, ২০২২ ১১:৫৮ অপরাহ্ণ
সনতচক্রবর্ত্তী, ফরিদপুর: ফরিদপুর জেলার মধুখালি থেকে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। বৃহস্পতিবার (৫.৪.২২) সকালে মধুখালী থানাধীন কামারখালী টোল প্লাজস্থ মাগুরা টু ফরিদপুর মহাসড়ক হতে আড়পাড়া গামী সড়ক সংলগ্ন মোড়ে পাকা রাস্তার উপর চেকপোস্ট স্থাপন করে র্যাব-৮, সিপিসি-২, ফরিদপুর ক্যাম্পের একটি দল টহল দল। যার নেতৃত্বে ছিলেন ডিএডি মোঃ আবুল বাশার।
এ সময় মাদক ব্যবসায়ী মোঃ জুয়েল মাতুব্বর (৩৮) কে আটক করে র্যাব-৮। এ সময় তার হেফাজত হতে ২৮২ (দুইশত বিরাশি) বোতল ফেন্সিডিল ও মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ০২ টি সীমকার্ডসহ ০১টি মোবাইল ফোন এবং মাদক সরবরাহের কাজে ব্যবহৃত ০১ টি ইজিবাইক জব্দ করা হয়।
পরবর্তীতে উদ্ধারকৃত মালামালসহ সহ আসামীকে ফরিদপুর জেলার মধুখালী থানায় থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে ফরিদপুর জেলার মধুখালী থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে।