admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৯ আগস্ট, ২০২২ ১০:১৮ অপরাহ্ণ
সনত চক্রবর্ত্তী, ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরে প্রতিবন্ধী এক তরুণীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। ফরিদপুর সদর উপজেলার ডিক্রির চর ইউনিয়নের মুন্সীর ডাঙ্গী গ্রামের এক প্রতিবন্ধী তরুণী (১৫) কে খাবারের লোভ দেখিয়ে ৪-৫ জন মিলে পালাক্রমে ধর্ষণ করেছ বলে জানাযায় । ধর্ষিতার পরিবার সোমবার (২৯ আগস্ট) ফরিদপুর কোতয়ালী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন এবং এ বিষয়টি কোতায়লী থানা পুলিশ গনমমাধ্যম কে নিশ্চিত করছেন।অভিযোগে তরুণীর মা, গনমমাধ্যম কে বলেন,ঘটনার দিন মেয়েটিকে ফকির বাড়ী চিকিৎসার জন্য নিয়ে যায়।
ঐ বাড়ী থেকে ফুসলিয়ে এবং ভুল বুঝিয়ে শেখ সুজনও আরও ৬ জন মিলে একটি পাট ক্ষেতে নিয়ে পালাক্রমে মেয়েটিকে ধর্ষণ করে। এ সময় ধর্ষিতার চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে ধর্ষকরা পালিয়ে যায়। লোক ও লজ্জার কারণে কাউকে কিছু না বলে বাসায় রেখে চিকিৎসা করান ধর্ষিতার।পরে শারিরিক অবস্হার অবনতি হলে, চিকিৎসা করানোয় গ্রামবাসী ঘটনা জেনে যায়।
এবং গ্রামবাসী থানা পুলিশে জানাতে বললে, সোমবার (২৯ আগষ্ট) থানায় একটি ধর্ষণ মামলা হয়। ধর্ষিতাকে ডাক্তারী পরীক্ষা সহ শারিরিক সুস্থতার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান হয়। এদিকে ডিক্রিরচর ইউপি চেয়াম্যান মোঃ মেহেদী হাসান মিন্টুর গনমমাধ্যম কে জানান, বিষয়টি শুনেছি খুবই দুঃখ জনক সংশ্লিষ্ট অপরাধিদের তদন্ত করে কঠোর শাস্তির আওতায় আনতে তিনি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।