admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৪ মার্চ, ২০২২ ১১:১৮ অপরাহ্ণ
সনতচক্রবর্ত্তী:ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলায় দশম শ্রেণির শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
উদ্ধারকৃত শিক্ষার্থী নাম ইমন মুন্সি। সে কোনাগ্রাম এলাকার মৃত কবির মুন্সির ছেলে। সে পাকুড়িয়া জাভেদ পারভেজ মেমোরিয়াল ইনস্টিটিউটের দশম শ্রেণির শিক্ষার্থী ছিলো। শুক্রবার (৪ মার্চ) রাতে উপজেলার বানা ইউনিয়নের কোনাগ্রাম এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার সকালে ইমন মুন্সির পরিবারের সদস্যরা আত্মীয় বাড়িতে বেড়াতে যায়। বাড়িতে ইমন মুন্সি একাই ছিলেন। পরবর্তীতে বিকালে পরিবারের সদস্যরা বাড়িতে ফিরে এসে বসতঘরের আড়ার সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস অবস্থায় ইমনের মরদেহ দেখতে পায়। তবে প্রাথমিকভাবে তার মৃত্যুর কোন কারণ জানা যায়নি। এ বিষয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করে আলফাডাঙ্গা থানা পুলিশের উপ-পরিদর্শক ইউনুচ আলী জানান, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন করা হয়েছে। মৃত্যুর কারণটি খতিয়ে দেখা হচ্ছে।