admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৭ মার্চ, ২০২১ ৫:৫২ অপরাহ্ণ
প্রশাসনের ৩৩৭ জন কর্মকর্তা সিনিয়র সহকারী সচিব থেকে উপসচিব পদে পদোন্নতি পেয়েছেন। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আজ রোববার এই পদোন্নতি দিয়ে আদেশ জারি করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নাম উল্লেখ করে বলা হয়েছে, তাদের উপসচিব পদে পদোন্নতি দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (উপসচিব) পদে নিয়োগ করা হলো।