admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৭ আগস্ট, ২০২৩ ৪:১৪ অপরাহ্ণ
কুষ্টিয়া প্রতিনিধি: ভেড়ামারায় জনৈক বিপ্লব হোসেন বিজয়ের বিরুদ্ধে প্রতিবেশীর বাড়িতে প্রবেশের রাস্তা বন্ধ করে দেয়া ও বাড়ির প্রবেশ মুখে কাঁচা টয়লেট নির্মাণ করার অভিযোগ।।
১৭ আগস্ট বৃহস্পতিবার কুষ্টিয়ার ভেড়ামারা পৌরসভার অন্তর্গত তিন নম্বর ওয়ার্ডের আওতাধীন নওদাপাড়া মৌজার দাগ নম্বর ৭০৩ ও ৭১৪ খতিয়ানের জমিতে ক্ষুদ্র ব্যবসায়ী বজলুর রহমানের ক্রয় কৃত সম্পত্তি ও বসতবাড়ি রয়েছে।
উক্ত বসতবাড়িতে প্রবেশের রাস্তাটি নিজের সীমানার জমি দাবি করে জনৈক বিপ্লব হোসেন বিজয় সম্প্রতি জোর করে বন্ধ করে দিয়েছে এছাড়াও উক্ত প্রবেশ মুখে কাঁচা টয়লেট নির্মাণ করে উক্ত ক্ষুদ্র ব্যবসায়ী বজলুর রহমান ও তার পরিবারের সদস্যদেরকে হয়রানি করছে। তাদের চলাচল বন্ধ করে দেয়া হয়েছে।এর ফলে পরিবারটি চরম বিপাকে পড়েছেন।
খোঁজ নিয়ে জানা যায়, এ ব্যাপারে পৌরসভার সার্ভেয়ার কর্তৃক প্রণীত নকশায় রাস্তার অস্তিত্ব উল্লেখ আছে। এছাড়া এ সংক্রান্ত বিভিন্ন তদন্ত প্রতিবেদনে বজলুর কয়কৃত জমিতে যাতায়াতের জন্য ৩ ফুট রাস্তার কথা উল্লেখ রয়েছে।
কিন্তু কোন কিছুর তোয়াক্কা না করে পেশী শক্তি ও প্রভাব প্রতিপত্তির জোরে বিপ্লব হোসেন বিজয় জোর করে বজলুর বাড়িতে প্রবেশের রাস্তা অমানবিকভাবে বন্ধ করে দেয়।
জানা যায়, বিপ্লব ও বজলু একই পিতার সন্তান হিসেবে বিপ্লবের পূর্বসূরী নালিশি দাগ এর উত্তর দিকে রাস্তা সংলগ্ন এবং বজলুর পূর্বসূরী দক্ষিণ অংশের পিছনের দিকে ভোগ দখল করেছেন। বজলুর জমি পিছনে হওয়ায় তিনি বিপ্লবের পূর্বসূরীর অংশে পশ্চিম পাশের প্রায় তিন ফুট জমি দিয়ে এযাবৎকাল চলাচল করে আসছেন। ভুক্তভোগী বজলু রাস্তা দখলকারী বিপ্লবের পূর্বেই জমি খরিদ করেন। বর্তমানে বিপ্লব উক্ত চলাচলের রাস্তা বন্ধ করে দেয়ায় সমস্যার সৃষ্টি হয়েছে। বিপ্লব এ ব্যাপারে বিজ্ঞপ্তি তো জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ভেড়ামারা মিস ১৬৫ /২০২৩ নম্বর মোকাদ্দামাটি করলেও পরবর্তীতে পরাজয় নিশ্চিত বুঝতে পেরে স্বেচ্ছায় মামলাটি প্রত্যাহার করে নেন ধূর্ত বিপ্লব।
বর্তমানে বজলুর রহমান রাস্তাটি খুলে দেবার জন্য সহায়তা প্রাপ্তির আশায় ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার বরাবরে আবেদন করেছেন। উক্ত আবেদনের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ইউএনও আকাশ কুমার কুন্ডু শুনানী শেষে পৌরসভার মেয়র বরাবরে আবেদনকারীকে আইনগতভাবে সহযোগিতা করার জন্য লিখিতভাবে অনুরোধ করেন।
এলাকাবাসী উক্ত বিপ্লব কর্তৃক প্রতিবেশী বজলুর সাথে সু-প্রতিবেশীসুলভ আচরণ করছেন না বলে জানান।
জোরপূর্বক চলাচলের রাস্তা বন্ধ করে দেয়া অন্যায়। বিপ্লবের এই জুলুম থেকে দ্রুত ভুক্তভোগী বজলুর রহমানকে পরিত্রাণ দানের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে।