admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৯ জানুয়ারি, ২০২২ ১২:১৫ অপরাহ্ণ
মস্তাফিজুর রহমান, ঠাকুরগাঁও হরিপুর উপজেলা প্রতিনিধিঃ গত দু’দিন থেকে আবারো প্রচন্ড শীত নেমেছে সীমান্তঘেঁষা উপজেলা হরিপুরে। সকাল ও সন্ধ্যার পর থেকেই হাট বাজারগুলো জনশূন্য হয়ে পড়েছে। বয়স্কদের ও শিশুদের পাশাপাশি সকল বয়সী মানুষ অসূস্থ হচ্ছে বলে অনেকের কাছে জানা গেছে। এই কনকনে ঠান্ডায় গৃহপালিত পশু ও পাখিও ভুগছে নানান অসুখে মারাও যাচ্ছে।
কোন কোন কৃষক ও খামারিরা তাদের পশু ও গৃহপালিত পাখির আবাসস্থল গরম রাখার জন্য উচ্চ ভোল্টের বাল্ব অথবা কাঠের আগুন জ্বালাচ্ছেন। অদ্য সর্বনিম্ন তাপমাত্রা ৮ ডিগ্রী সেলসিয়াস এর নীচে নেমে গিয়েছে। তবে দুপুর বারোটার পর রৌদ্র মাঝে মাঝে সূর্যের মুখ দেখা যায়। সন্ধ্যা নামতেই প্রচন্ড ঠান্ডার কারণে অধিকাংশ হাট বাজার জনশূন্য হয়ে যায়। দোকানট-পাঠ গুলোও খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যেতে দেখা যায়। রাত বাড়ার পাশাপাশি তাপমাত্রার পারদ নীচে যায়।
সাধারণ মানুষের জীবন যাপনে অতিষ্ঠ হয়ে গিয়েছে। সকরারী বা বে-সরকারী সাহায্য সহযোগিতার আশা করছে সাধারণ খেটে খাওয়া মানুষেরা। আবওহায়া অধিদপ্তর জানাচ্ছেন এমন শৈত্য প্রবাহ আরও কয়েকদিন থাকতে পারে। এমনকি হাল্কা বৃষ্টি সহ হিমবাতাস বয়ে যেতে পারে।