admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২০ জুলাই, ২০২০ ৭:২৫ অপরাহ্ণ
মোঃপজিরুল ইসলাম ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে চেয়ারম্যান আখতারুল ইসলাম এর কার্যালয়ের নিচ তলায় ব্যবসায়ী আশরাফ আলী হত্যাকান্ডের ঘটনায় ২০ জুলাই সোমবার দুপুরে পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অফিসের সামনে ক্ষুদ্ধ এলাকাবাসী বিক্ষোভ করেছে।
বিক্ষোভকারীরা মামলার সকল আসামীদের ফাঁসির দাবী করেছে। বিক্ষোভ শেষে পূর্ব চৌরাস্তায় বিভিন্ন সম্প্রদায়ের সহশ্রাধিক নর-নারী মানববন্ধন করেন। ঐ সময় বক্তব্য দেন সাবেক এমপি ও পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি ইমদাদুল হক, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব, পৌর মেয়র কশিরুল আলম, শামিমুজ্জামান জুয়েল, ২নং কোষারাণীগঞ্জ ইউনিয়ন এলাকাবাসীর পক্ষে মাষ্টার আলিমুল হক, দিনেশ বাবু, সাবেক ইউ’পি চেয়ারম্যান আজহারুল ইসলাম প্রমুখ। বক্তরা বক্তব্যে পীরগঞ্জ উপজেলা চেয়ারম্যান আখতারুল ইসলাম, পীরগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান সুকুমার রায় কে গ্রেফতারের দাবী করেন।
জানা গেছে, গত রবিবার দলপতিপুর গ্রামের মৃত কালু মোহাম্মদ এর পুত্র আশরাফ আলীকে পীরগঞ্জ উপজেলা চেয়ারম্যান আখতারুল ইসলামের কার্যালয়ের নিচ তলায় তার অফিসের পিয়ন সাদ্দাম হোসেন, বেলাল হোসেন ও রোকনুজ্জামান নির্মম ভাবে হত্যা করে। ২০ জুলাই সোমবার পীরগঞ্জ থানা পুলিশ ঐ ৩ জন আসামীকে গ্রেফতার করে জেল হাজতে পাঠায়। হত্যাকান্ডের লাশ অন্যত্রে সরিয়ে নেওয়ার কাজে ব্যবহার হওয়া পীরগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান সুকুমার রায় এর খুলনা মেট্রো- ক ১১-০০৬৭ নং প্রাইভেটকারটি জব্দ করা হলেও গাড়ির মালিককে এখনও পর্যন্ত এ মামলায় অর্ন্তভুক্ত করা হয়নি। হত্যাকান্ডের সাথে আরো কেউ জড়িত আছে কি না তা সঠিক ভাবে তদন্ত করার রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় থানা পুলিশের প্রতি দিন দিন মানুষের ক্ষোভ বাড়ছে।