admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৮ জানুয়ারি, ২০২১ ১১:১২ অপরাহ্ণ
পি কে হালদারকে ধরতে ইন্টারপোলের রেড অ্যালার্ট। ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন বা ইন্টারপোল বিদেশে পালিয়ে থাকা প্রশান্ত কুমার হালদার ওরফে পি কে হালদারকে গ্রেপ্তারে রেড অ্যালার্ট জারি করেছে। আজ শুক্রবার এই রেড অ্যালার্ট জারি করা হয় বলে জানা গেছে। প্রশান্ত কুমার হালদার ওরফে পি কে হালদারকে গ্রেপ্তারে ইন্টারপোলের রেড অ্যালার্ট
বিভিন্ন কোম্পানি ও আত্মীয়-স্বজনের নামে প্রায় সাড়ে ৩ হাজার কোটি টাকা পাচারের অভিযোগের মুখে পলাতক পি কে হালদারের বিরুদ্ধে। এখন পর্যন্ত তার বিরুদ্ধে ৪০০ কোটি টাকা বিদেশে পাচারের অফিসিয়াল তথ্য পাওয়া গেছে বলে জানা গেছে।বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টারের এআইজি (মিডিয়া) সোহেল রানা বিষয়টি নিশ্চিত করে জানান, শুক্রবার এই রেড অ্যালার্ট জারি করা হয়েছে।
তিনি বলেন, বাংলাদেশ পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ইন্টারপোল আজ শুক্রবার পি কে হালদারের বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি করেছে। ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন বা ইন্টারপোলের লোগো এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ইন্টারপোলের সহায়তা চেয়ে আবেদন করা হয়, যাতে পলাতক পি কে হালদারকে দেশে ফিরিয়ে আনা যায়। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে পি কে হালদারের বিরুদ্ধে করা সব মামলার নথিপত্র চায় পুলিশের আন্তর্জাতিক এই সংস্থাটি। এর পর গত ২ ডিসেম্বর ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েশ ইন্টারপোলের মাধ্যমে পি কে হালদারকে গ্রেপ্তারের জন্য পরোয়ানা জারি করেন।