admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৭ জানুয়ারি, ২০২২ ৭:১৪ অপরাহ্ণ
আব্দুল কুদ্দুস রয়েল, স্টাফ রিপোর্টারঃ ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানায় বন বিভাগের অনুমোদন ছাড়াই দুই কিলো মিটার রাস্তার ধারের ইউক্যালিপটাস গাছ কেটেছেন ইব্রাহীম সহ ৪ জন। বুধবার (২৬ জানুয়ারি) ১৪নং রাজাগাঁও ইউনিয়নের বাদিয়া মার্কেট থেকে স্বপ্না মার্কেট পর্যন্ত সারাদিন শতাধীক শ্রমিক দিয়ে তারা অনুমোতি ছাড়াই গাছ নিধন করে।
গোপন সংবাদের ভিত্তিতে ঘটনা স্থানে গিয়ে দেখা যায় ইউক্যালিপটাস গাছ গুলো পড়ার সাথে সাথে বড় বড় টুকরা করে অন্যস্থানে সরিয়ে ফেলা হচ্ছে। তাদের কাছে জানতে চাইলে তারা বলেন, এই গাছ গুলো আমরাই লাগিয়েছি কেটে নিতে বলেছে বলে তাই আমরা কেটে নিচ্ছি।
ঠাকুরগাঁও সদর নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামান জানান গাছগুলো যেহেতু আছে তা ক্যানেলের ইউক্যালিপটাস গাছের দায়ীত্বে আছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড যদি ব্যবস্থা নিতে হয় সে দায়িত্ব গ্রহণ করবে পানি উন্নয়ন বোর্ড। আমি ঐ এলাকার মোশারুল চেয়ারম্যানের সাথে কথা বলে দেখি বিষয়টি কি।
ঠাকুরগাঁও সদর এসিল্যান্ড শাহরিয়ার কবীর জানান গাছগুলো যখন ক্যানেলের তখন পানি উন্নয়ন বোর্ডের দায়িত্বে পরে, আমি মানুষ পাঠাচ্ছি। এ বিষয়ে ঠাকুরগাঁও জেলা নির্বাহী প্রকৌশলী মোঃ রবিউল ইসলাম জানান আমাদেরকে না জানিয়ে বিনা অনুমতিতে গাছ কাটানো আইনত ভাবে দন্ডনীয় অপরাধ। আমি সেই স্থানে মানুষ পাঠাচ্ছি এবং প্রয়োজনীয় আইনের ব্যবস্থা গ্রহণ করবো বলে জানিয়েছেন।