admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৪ ডিসেম্বর, ২০২২ ৯:৪০ অপরাহ্ণ
মোঃ জুলহাস উদ্দীন,স্টাফ রিপোর্টারঃ পঞ্চগড় বিএনপির বিক্ষোভ সমাবেশে পুলিশের গুলিতে নিহতের পরিবারের প্রতি সমাবেদনা ও ন্যাক্কারজনক এই হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তেতুলিয়া উপজেলা বিএনপি সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠন। শনিবার (২৪ ডিসেম্বর) দুপুরে পঞ্চগড় জেলায় এই ফ্যাসিস্ট ও দুর্নীতিবাজ সরকারের পদত্যাগ, অবৈধ সংসদ বাতিল, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন সহ ১০ দফা দাবিতে পঞ্চগড় জেলা বিএনপি’র গণমিছিলে পুলিশের হামলা ও গুলিতে নিহত বোদা উপজেলা বিএনপি’র সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, ইউনিয়ন বিএনপি’র যুগ্ন আহবায়ক আব্দুর রশিদ।
গুলিবিদ্ধ হয়ে নিহত এবং শতাধিক নেতাকর্মী আহত হয়েছে।বিবৃতিতে তারা বলেন পঞ্চগড় একটি শান্তি প্রিয় জেলায় ইতিপূর্বে এ ধরনের ঘটনা ঘটে নাই।
আমরা আশা রাখি আগামীতে এ ধরনের ঘটনা আর পঞ্চগড়ের মাটিতে যেন না ঘটে। পঞ্চগড়ের রাজপথ আজ রশিদ ভাইয়ের রক্তে রঞ্জিত হলো,এ রক্তের বিনিময়ে ইনশাআল্লাহ দেশে গণতন্ত্র ফেরত আসবে, এবং মানুষের ভোটাধিকার ফেরত পাবে। দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ।
তেতুলিয়া উপজেলা বিএনপি’র সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে ন্যাক্কারজনক এই হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ সহ নিহত আঃ রশিদের পরিবারের প্রতি সমাবেদনা ও তার রুহের মাগফিরাত কামনা করা হয়।