admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৮ এপ্রিল, ২০২০ ১০:৩৩ পূর্বাহ্ণ
আব্দুল্লাহ্ আল মামুন বোদা,পঞ্চগড় প্রতিনিধিঃ প্রথম বারের মতো পঞ্চগড় জেলায় শনাক্ত হল করোনা ভাইরাস রোগী । শক্রবার (১৭ এপ্রিল) সন্ধায় এ তথ্য নিশ্চিত করেন জেলা স্বাস্থ্য বিভাগ। জানা গেছে, আক্রান্ত রোগী তেতুঁলিয় উপজেলার নাজিরাগজ এলাকার মকছেদুর রহমান দুলালের ঢাকা ফেরত স্ত্রী মাছুদা পারভীন (৪২)।
আক্রান্ত ওই নারি হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। ওই রোগীর মাঝে করোনাভাইরাসের লক্ষন দেখা দেওয়ায় তার নমুনা সংগ্রহ করে রংপুর মেডিকাল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাাবে পাঠানো হলে শুক্রবার করোনা পজেটিভ রিপোর্ট আসে।
পঞ্চগড়ে করোনা রোগী শনাক্ত নিয়ে জেলা প্রশাসনের জরুরি বৈঠকে পঞ্চগড় জেলা আগামিকাল সকাল ১০ টা থেকে লকডাউন কার্যকরের ঘোষণা দেন।
পঞ্চগড় জেলা প্রশাসক সাবিনা ইয়াসপিন বলেন, জেলায় প্রথম করোনা শনাক্ত হয়ায়, শনিবার সকাল ১০ টা থেকে জেলা লকডাউন ঘোষনা করা হয়েছে।